সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
হাসপাতালের ছয়তলা থেকে লাফ দিয়ে রোগীর ‘আত্মহত্যা’

হাসপাতালের ছয়তলা থেকে লাফ দিয়ে রোগীর ‘আত্মহত্যা’

Sharing is caring!

অনলাইন ডেক্স: শেরপুর জেলা সদর হাসপাতালের ছয়তলার বারান্দা থেকে লাফ দিয়ে নিচে পড়ে মধু চক্রবর্তী (৪৫) নামে এক রোগী আত্মহত্যার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

মধু চক্রবর্তী নেত্রকোনা জেলার হীরণ চক্রবর্তীর ছেলে। তিনি পেশায় ধান-চাল ব্যবসায়ী ছিলেন। বেশ কিছু দিন ধরে মধু অসুস্থ ছিলেন।
হাসপাতাল ও নিহতের পরিবার সূত্র জানায়, বছর খানেক আগে মধুর মাথায় টিউমারজনিত সমস্যার কারণে মাথায় অস্ত্রোপচার করা হয়। এরপর থেকেই মধু মানসিক ও শারীরিকভাবে অনেকটা অসুস্থ ছিল। সর্বশেষ গত ১৮ নভেম্বর শ্বাসকষ্ট, বমি ও পেট ব্যথা নিয়ে মধু হাসপাতালে ভর্তি হন।

শনিবার রাতে তার স্ত্রী পপি ভৌমিকের সঙ্গে ঝগড়া ও রাগারাগীর এক পর্যায়ে হাসপাতালের ছয়তলার বারান্দা থেকে লাফ দিয়ে মাটিতে পড়ে যায়। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মধুকে মৃত ঘোষণা করেন।

শেরপুর জেলা সদর হাসপাতালের আরএমও ডা. মাে. খায়রুল কবীর সুমন বলেন, আগে থেকেই মধু মানসিকভাবে অসুস্থ ছিলেন। ঘটনার সময় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে ছয়তলা থেকে লাফ দিয়ে মধু আত্মহত্যা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহাম্মেদ বাদল বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD