সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
শশুর বাড়ির ট্রলি ব্যাগে ৬ কেজি গাঁজা আটক ২.

শশুর বাড়ির ট্রলি ব্যাগে ৬ কেজি গাঁজা আটক ২.

Sharing is caring!

এস আল-আমিন খাঁন পটুয়াখালী:

পটুয়াখালীর দুমকির চরগরবদি লঞ্চঘাট থেকে ট্রলি ব্যাগে ৬ কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম ও জহিরুল ইসলাম নামের দুই জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। আটককৃত সাইফুল ইসলাম দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়নের জলিসা গ্রামের দেলোয়ার ফকিরের ছেলে এবং জহিরুল ইসলাম একই উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রশিদ খানের ছেলে। শুক্রবার (১৮ নভেম্বর-২০২২ ইং) তারিখ ভোর আনুমানিক ছয়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপরোক্ত মাদকসহ দুজনকে আটক করা হয়। উদ্ধারকৃত গাজা একটি ট্রলি ব্যাগে করে ঢাকা থেকে বহন করে নিয়ে আসা হয়েছে বলে জানাগেছে। পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ওসি এ,কে,এম আজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন , ঢাকা থেকে লঞ্চ যোগে মাদকদ্রব্য নিয়ে সাইফুল ইসলাম ও জহিরুল ইসলাম দুমকি আসছেন এমন খবর পেয়ে ভোরে চরগরবদি লঞ্চঘাটে অবস্থান নেয় ডিবি পুলিশের এস,আই নজরুল ইসলামসহ একটি দল। ঢাকা থেকে পটুয়াখালীগামী এম. ভি. কাজল-৭ লঞ্চ ভোরে চরগরবদি ঘাটে ভিড়লে একটি ট্রলি ব্যাগ নিয়ে নামে ঐ দুই মাদক কারবারি। পুলিশ তাদের চ্যালেঞ্জ করে ব্যাগ তল্লাশি করে তিনটি প্যাকেট দেখতে পায় পরে দেখা যায় প্যাকেটে কস্টেব দিয়ে পেচানো ভিতরে গাঁজা যার ওজন ৬ কেজি। এসময় গাঁজা সহ দুজনকে আটক করেন পুলিশ। ডিবি পুলিশ সুত্রে আরও জানা গেছে, আটকৃতদের জিজ্ঞাসাবাদে মাদক কারবারীরা জানান, তারা ঢাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন এলাকায় খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করতো। পরে আটককৃতদের দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে মাদককারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে জেলা হাজতে পাঠানো হবে বলে জানানো হয়্‌।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD