বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক
মাদক কারবারির ছুরিকাঘাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের দুজন আহত

মাদক কারবারির ছুরিকাঘাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের দুজন আহত

Sharing is caring!

অনলাইন ডেক্স: নারায়ণগঞ্জের বন্দর সোনাচড় এলাকায় মাদক কারবারিদের ছুরিকাঘাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের দুই সদস্য আহত হয়েছেন।

বুধবার (৯ নভেম্বর) দুপুরে অধিদফতরের অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শফিকুল ইসলাম (৩২)ও নাসির উদ্দিন (৩০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (নারায়ণগঞ্জ) ডেপুটি ডিরেক্টর মো. মামুন মোবাইলফোনে এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে নারায়ণগঞ্জ জোনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বলেন, সকাল ৭টার দিকে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান ছিল। এতে কয়েক জনকে আটক করা হয়। পরে সংবাদে সোনাচড় গ্রামে এক মাদক কারবারিকে ধরতে তার একটি বাসায় যাই। ওই দুই সদস্য ঘরে ঢুকলে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মাদক কারবারি।

তিনি জানান, পরে আহত অবস্থায় দুজনকে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নাসির উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শফিকুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD