রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন
তদবীর নিতে এসে সংঘবদ্ধ ধর্ষনের শিকার এক নারী, গ্রেফতার-০৩

তদবীর নিতে এসে সংঘবদ্ধ ধর্ষনের শিকার এক নারী, গ্রেফতার-০৩

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় এক নারী(২২)কে সংঘবদ্ধ ধর্ষনের অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে মৌখিক অভিযোগের ভিত্তিতে শনিবার ভোররাতে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের চরপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো শহিদুল ইসলাম (৫৫), মালেক হাওলাদার (৫০) ও আলমগীর হাওলাদার (৩৬)। এ ঘটনায় শনিবার দুপুরে ওই নারী বাদী হয়ে ৬ জনের নামে একটি গনধর্ষন মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ঢাকার নারায়নগঞ্জ এলাকার ওই নারীর বিয়ের পর দাম্পত্য জীবন নিয়ে স্বামীর সঙ্গে বিরোধ চলে আসছিলো। এর পর থেকেই সে তার বাবার বাড়িতে থাকতেন। পরে গত ২৩ সেপ্টেম্বর ওই নারী তার স্বামীকে কাছে পেতে নারায়নগঞ্জ থেকে উপজেলার মিঠাগঞ্জের গ্রাম্য ফকির (ওঝা) শহিদুলের কাছে তদবীর নিতে আসেন। ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় শহিদুল ওই নারীকে কৌশলে প্রতিবেশি মালেকের খালি বাড়িতে নিয়ে যায় এবং গ্রেফতারকৃতরা তাকে পালাক্রমে ধর্ষন করে। এসময় তাদের সহায়তা করে আরও তিন ব্যক্তি। পরে ওই নারীকে মেরে ফেলার হুমকি দেয় তারা। ভয়ে ওই নারী কাউকে কিছু না বলে পরিবারের অন্য সদস্যদের সম্মতিক্রমে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD