রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

Sharing is caring!

অনলাইন ডেক্স: ঠাকুরগাঁও কারাগারে থাকা বাবা-ভাইকে দেখতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক স্কুলছাত্রী। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে ৯৯৯ নম্বরে কল পেয়ে সদর উপজেলার শ্রী কৃষ্ণপুর ইক্ষু খামার এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

ভুক্তভোগী ওই স্কুলছাত্রী জানান, শুক্রবার দুপুরে বালিয়াডাঙ্গী থেকে একটি পাগলুযোগে (থ্রি হুইলার) ঠাকুরগাঁও কারাগারে আসার সময় বড় পলাশবাড়ী ইউনিয়নের বেলসাড়া গ্রামের মহিউদ্দিনের ছেলে বাবুল, ঘগার ছেলে তালেব, নেওঘাটির ছেলে আসলামসহ অপরিচিত আরও তিনজনসহ গলায় ছুড়ি ধরে। পরে মাথায় আঘাত করলে আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরলে দেখি একটি ঘরে ছয়জন আমাকে ঘিরে ধরে আছে। তারা আমাকে নির্যাতন করলে আবার অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরলে দেখি আমি হাসপাতালে।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রকিবুল আলম চয়ন জানান, হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষার পর প্রকৃত তথ্য জানা যাবে।

ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয় মামলার প্রক্রিয়া চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD