বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক
নয়ন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন

নয়ন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন

Sharing is caring!

অনলাইন ডেক্স: রাজধানীর শ্যামপুরের ধোলাইপাড়ে স্কুলছাত্র নয়ন হত্যাকাণ্ডের রহস্য কিছুটা উদঘাটন করতে পেরেছে পুলিশ।  বন্ধুদের সঙ্গে মনোমালিন্যের জেরে তাকে হত্যা করা হয়েছে।

ক্ষোভের বসত তাকে ছুরিকাঘাত করা হয় বলে ধারণা করছে পুলিশ। মৃত্যুর ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেছেন। এরইমধ্যে মামলায় প্রধান আসামি সাব্বির ও হোসেন নামে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৪ সেপ্টেম্বর) দিনগত রাতে এ বিষয়ে কথা হয় শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলমের সঙ্গে।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে বন্ধুদের সঙ্গে কোনো কারণে মনোমালিন্য হয় নয়নের। এ কারণে পরিকল্পনা করে তাকে হত্যা করা হয়েছে। কি নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়েছে সেটা বের করার চেষ্টা করা হচ্ছে।

ওসি বলেন, গ্রেফতার সাব্বির ও হোসেন নিহত নয়নের বন্ধু ছিল। পূর্বপরিকল্পনা অনুযায়ী নয়নকে ধোলাইপাড় বস্তি ভিটা বালুর মাঠে নিয়ে যায় হোসেন। সেখানে সাব্বির নয়নের বুকের বাম পাশে ছুরিকাঘাত করে।  এ হত্যাকাণ্ডের সঙ্গে সাব্বির-হোসেন ছাড়াও আরও একজন জড়িত আছে। তাকে ধরতে পুলিশ কাজ করছে। তবে এ ঘটনার সঙ্গে কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততা নেই।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, নিহতের পরিবারের কাছ থেকে জানা গেছে- নয়ন পোস্তগোলা এলাকায় একটি এনজিওর রাত্রিকালীন স্কুলে পড়াশোনা করতো।  পাশাপাশি একটি ফ্রিজের দোকানে চাকরি করতো। সেটা ছেড়ে দিয়ে সেপ্টেম্বরের ১ তারিখে ডেমরায় একটি প্রিন্টিং কারখানায় চাকরি নেয়।

প্রসঙ্গত, রোববার (৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ধোলাইপাড় বস্তি ভিটা বালুর মাঠে নয়নকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে তিনটার দিকে মৃত ঘোষণা করেন।

নয়ন মাগুরার মোহাম্মদপুর উপজেলার ঝামা গ্রামের কামরুল ইসলামের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে ধোলাইপাড় মুন্সিবাড়ি এলাকায় একটি বাসায় ভাড়া থাকতো সে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD