সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশগত দায়িত্ব পালন কালে সাংবাদিককে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত
ধর্ষণে অন্তঃসত্ত্বা পঞ্চম শ্রেণির ছাত্রী

ধর্ষণে অন্তঃসত্ত্বা পঞ্চম শ্রেণির ছাত্রী

Sharing is caring!

অনলাইন ডেক্স: মাদারীপুরে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে জিসান মাতুব্বর (১৮) নামে এক বখাটের বিরুদ্ধে।
এরই মধ্যে ওই শিক্ষার্থী ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।

বিষয়টি স্থানীয় মাদবরদের কাছে জানালে ভিকটিমের পরিবারকে দফায় দফায় হুমকিও দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

অভিযুক্ত জিসান সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের খাটোপাড়া এলাকার কিরণ মাতুব্বরের ছেলে। জিসানের বাবা কিরণ মাতুব্বর গ্রিস প্রবাসী। ঘটনার পর জিসান লিবিয়া হয়ে ইতালি যাবার প্রস্তুতি নিচ্ছে বলেও এলাকায় গুঞ্জন উঠেছে।

জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের খাটোপাড়া গ্রামের কিরণ মাতুব্বরের বখাটে ছেলে জিসান প্রায় ছয় মাস আগে পঞ্চম শ্রেণির (১২) ওই শিক্ষার্থীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে হত্যার হুমকি দিয়ে একটি বাগানে নিয়ে তাকে ধর্ষণ করে। ভয়ে মেয়েটি পরিবারের কাছে বিষয়টি গোপন রাখে। সম্প্রতি ওই শিক্ষার্থীর পেটে ব্যথা করলে পরিবারের লোকজন একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে আল্ট্রাসনোগ্রাফিতে অন্তঃসত্ত্বার বিষয়টি ধরা পড়ে। পরে এ ঘটনাটি স্থানীয় মাদবরদের জানালে তারা ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য দফায় দফায় ওই পরিবারকে হুমকি দিচ্ছেন বলে জানা গেছে। এই ঘটনার ন্যায্য বিচার পেতে প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।

ভুক্তভোগীর চাচাতো ভাই বলেন, আমার চাচা (ভিকটিমের বাবা) একজন গরীব মানুষ। তিনি ভ্যান চালিয়ে সংসার চালান। আমার চাচাতো বোনকে জিসান ভয় দেখিয়ে এই কাজটা করেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

ভুক্তভোগীর মা বলেন, ‘আমার মেয়েকে ভয় দেখিয়ে জিসান ধর্ষণ করেছে। আমরা গরীব মানুষ, অন্য কোথাও আর মেয়েকে বিয়েও দিতে পারব না। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত জিসানের ফুফু সাহিদা বেগম বলেন, ‘শুধু শুধু জিসানের বিরুদ্ধে দোষ চাপানো হচ্ছে। আমার ভাতিজা এখন লিবিয়ায় আছে। ও এমন কিছুই করেনি।

মাদারীপুর মোহাম্মদ আলী মেমোরিয়াল হাসপাতালের মেডিসিন ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. রেজাউল করিম রেজা বলেন, গত ২৮ আগস্ট ওই মেয়েটিকে পেটের ব্যথার জন্য নিয়ে আসা হয়েছিল। আল্ট্রাসনোগ্রাফি করার পরে আমরা জানতে পারি মেয়েটি ছয় মাসের অন্তঃসত্ত্বা।

এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ওয়াসিম ফিরোজ বলেন, আমরা ঘটনাটি শুনেছি। আমাদের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করে আইনি সহযোগিতা দেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD