মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সিনেমার মাধ্যমে জ্বীনকে দর্শকদের সামনে হাজির করতে যাচ্ছেন

সিনেমার মাধ্যমে জ্বীনকে দর্শকদের সামনে হাজির করতে যাচ্ছেন

Sharing is caring!

অদৃশ্য জ্বীন এবার ধরা দিতে যাচ্ছেন বড় পর্দায়! ‘থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং’ সিনেমার মাধ্যমে জ্বীনকে দর্শকদের সামনে হাজির করতে যাচ্ছেন খ্যাতিমান অস্ট্রেলিয়ান নির্মাতা জর্জ মিলার।

শুক্রবার (২ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশের দর্শকরা সিনেমাটি দেখতে পাবেন ঢাকার স্টার সিনেপ্লেক্সে।

যদিও গত ২৬ আগস্ট যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে সিনেমাটি মুক্তি পেয়েছে।

কল্পকাহিনী নির্ভর এ সিনেমাতে অদ্ভুত ক্ষমতাবান এক জ্বীনের দেখা মিলবে।

আর এই জ্বীনের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবা।

‘থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং’ সিনেমায় তার সঙ্গে আরেকটি অন্যতম প্রধান চরিত্রে থাকছেন অস্কারজয়ী অভিনেত্রী টিলডা সুইনটন।

অন্যদিকে, এর মাধ্যমে সাত বছর পর আবারও পরিচালকের আসনে ফিরেছেন জর্জ মিলার।

৭৭ বছর বয়সী এই নির্মাতার আগের সিনেমা ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ ৬৮তম কান উৎসবে প্রতিযোগিতা বিভাগের বাইরে দেখানো হয়। এর পরের আসরে তিনি প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

‘ম্যাড ম্যাক্স’ সিরিজের চারটি সিনেমা পরিচালনার জন্য বিখ্যাত জর্জ মিলার। তিনি এখন ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ সিনেমার প্রিক্যুয়েল ‘ফিউরিওসা’ বানাচ্ছেন। তবে ‘ম্যাড ম্যাক্স’ সিনেমাগুলোর পুরো উল্টো ‘থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং’। এটি সংলাপ প্রধান ফ্যান্টাসি-রোমান্স ধাঁচের। এর বাজেট ৬ কোটি ডলার। গত বছরের সেপ্টেম্বরে এটি মুক্তির পরিকল্পনা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে তা পিছিয়েছে।

আরব্য রজনীর আলাদীনের গল্পে যেমন চেরাগ ঘষলেই দৈত্য বেরিয়ে আসে। এরপর চেরাগের মালিক হুকুম দিলেই পালন করে সে। এমন দৈত্যের মতোই এক জ্বীন দেখা যাবে ‘থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং’ সিনেমাতে।

একজন নারী লেখিকার সামনে হঠাৎ হাজির হয় জ্বীন। যে নিজের মুক্তির বিনিময়ে তিনটি ইচ্ছে পূরণ করার প্রতিশ্রুতি দেয়। তুরস্কের ইস্তাম্বুলে একটি হোটেল রুমে তাদের কথোপকথন অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যায়। অদ্ভুত এই জ্বীনের ক্ষমতা দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন অনেকে। গেল কান উৎসবের ৭৫তম আসরে সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনীর পর এটি বেশ আলোচনায় আসে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD