সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশগত দায়িত্ব পালন কালে সাংবাদিককে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত
বরিশালে মাদকদ্রব্যসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বরিশালে মাদকদ্রব্যসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Sharing is caring!

বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল নগরীর নথুল্লাবাদ সংলগ্ন বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের সামনে থেকে বিপুল পরিমানের গাঁজা ও ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার ৩০ আগস্ট দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১৮ কেজি গাঁজা ও ১৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলেন, লক্ষীপুরের রামগঞ্জ থানার পূর্ব শেখপুরা গ্রামের মৃতঃ আব্দুর সত্তার ঢালীর ছেলে ফয়সাল আহম্মেদ (২০), লক্ষীপুরের রামগঞ্জ থানার কাওয়ালীভাঙ্গা গ্রামের মৃত নুরল আমিনের ছেলে মঈনউদ্দিন (১৯)।

এসময় তাদের সাথে থাকা ঝালকাঠির নলছিটি মোল্লার হাট ইউনিয়নের বৈশাখীয়া বাজার এলাকার মৃত সজিব হাওলাদারের ছেলে মামুন হাওলাদার ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন।

তিনি বলেন, নগরীর নথুল্লাবাদে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ।

এ সময় দুই মাদক বিক্রেতাকে ১৮ কেজি গাঁজা ও ১৬ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে।

এক জন আসামী এখন পলাতক রয়েছে। পলাতক মাদক বিক্রেতাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

এছাড়া গ্রেপ্তারকৃত দুই জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD