শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
১৮ বছর ধরে শিক্ষকতা করেও মিলছেনা পদোন্নতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৮ বছর ধরে শিক্ষকতা করেও মিলছেনা পদোন্নতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন

Sharing is caring!

অনলাইন ডেক্স: কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মানোন্নয়ন ও সম্প্রসারনের লক্ষ্যে টেকনিক্যাল স্কুল ও কলেজে (টিএসসি) কর্মরত শিক্ষকগণের পদোন্নতি, সিলেকশন গ্রেড ও টাইমস্কেল প্রদানের দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টায় বরিশাল প্রেসক্লাবে বাংলাদেশ টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষক সমিতি বরিশাল বিভাগীয় আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশ টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষক সমিতি বরিশাল বিভাগীয় কমিটির আহবায়ক জিন্নাত রেহেনা ফেরদৌসী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজে (টিএসসি)তে ২০০৪ সালের পর থেকে কোন কারিগরি শিক্ষক নিয়োগ প্রদান না করায় সরকারের লক্ষ্য অর্জনের জন্য টিএসসিতে কর্মরত কারিগরি শিক্ষকগণ ৩-৪ গুন দায়িত্ব পালন করে যাচ্ছেন। নিয়মিত কোর্স ১ম ও ২য় শিফটের নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির সাথে অতিরিক্ত কোর্স হিসেবে ২০১৭ সাল হতে ২০২০ সাল পর্যন্ত বিনা পারিশ্রমিকে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স সফলতার সাথে পরিচালনা করে বর্তমানে নিয়মিত কোর্সের সাথে ৬ষ্ঠ,৭ম,৮ম,এবং বিএমটি একাদশ শ্রেণি অতিরিক্ত কোর্স হিসেবে পরিচালনা করছেন ।

কারিগরি শিক্ষা বান্ধব সরকার ২০২১ সালে ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজের অনুকুলে ২৬৯৫ টি পদ এবং ১০০টি টেকনিক্যাল স্কুল ও কলেজের জন্য ৬৪০০টি নতুন পদ রাজস্ব খাতে সৃজন করলেও অত্যন্ত দুঃখের বিষয় দীর্ঘ ১৮ বছর রাজস্ব খাতের চাকরি করে নিয়োগ বিধি ২০২০ এবং সরকারি চাকরি আইন এর বিধি ৮(১) পদোন্নতির সকল শর্ত পূর্ণ থাকার পরেও দেশ-বিদেশে প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ শিক্ষকগণকে পদোন্নতি প্রদান করা হচ্ছে না।

অথচ কোনরূপ দৃশ্যমান পদক্ষেপ না নিয়ে ৩৮ তম বিসিএস থেকে নন-ক্যাডার পদে নিয়োগ এবং ৪০ তম বিসিএস থেকে নিয়োগের চেষ্টা চলছে। আর আমারা দির্ঘ ১৮ বছর ধরে শিক্ষকতা করেও কোন পদোন্নতি পাচ্ছিনা। সংবাদ সম্মেলনে তিনি আরে বলেন, টিএসসিতে কর্মরত শিক্ষকগণ দীর্ঘ দিন চাকরি জীবন অতিবাহিত করায় তাদের মূলবেতন পদোন্নতির পর প্রাপ্য বেতন অপেক্ষা অধিক। তাই ঐ সকল শিক্ষকগণকে পদোন্নতি প্রদান করা হলে সরকারের আর্থিক ব্যয় বৃদ্ধি পাবে না।

এতে টিএসসিতে কর্মরত শিক্ষকগণের সামাজিক মর্যাদা বৃদ্ধির পাশাপাশি কারিগরি শিক্ষা কার্যক্রম পরিচালনায় তাদের কর্মস্পৃহা বৃদ্ধি পাবে। তিনি বলেন, কর্মীদের কর্মস্পৃহা বাড়াতে সরকার কর্মচারীদের বিভিন্ন প্রণোদনা প্রদান করে থাকেন।

কিন্তু টিএসসিতে কর্মরত শিক্ষকগণ ১৮ বছর রাজস্ব খাতের একই পদে কর্মরত থাকার পরও কোন সিলেকশন গ্রেড ও টাইমস্কেল প্রদান করা হয় নাই। এতে করে দেশের কারিগরি শিক্ষা প্রদানকারী শিক্ষকগণ হতাশার মধ্যে রয়েছেন এবং আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। শিক্ষকদের পদোন্নতি, টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের দাবিতে বার বার কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নিকট লিখিত দাবি জানানো সত্ত্বেও দাবিসমূহ বাস্তবায়ন হয়নি। তিনি বলেন, আমাদের দাবি বাস্তবায়ন না হলে আগামীতে কঠোর আন্দোলনের ঘোষনা করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD