রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত
ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক

ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স: কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন সংলগ্ন সাগরে অভিযান চালিয়ে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ছয় মিয়ানমার নাগরিককে আটক করা হয়।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কোস্টগার্ডের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ফিশিং বোট জব্দ করা হয়েছে।

আটক ছয়জন হলেন মিয়ানমারের আকিয়াব জেলার মৃত নুর আহম্মদের ছেলে কেফায়েত উল্লাহ (২২), মৃত আব্দুল গাফফারের ছেলে মো. শরিফ (২৭), জালাল উদ্দিনের ছেলে মো. হোছন (৩৮), মৃত হারেদের ছেলে ছৈয়দুর রহমান (৪৩), মৃত রশিদ আহম্মদের ছেলে মো. হোছন (২৭) ও নুর কবিরের ছেলে নুর হোসেন (২১)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোন এর সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা জানান, মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকবে এখন গোপন খবর পেয়ে কোস্টগার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মঙ্গলবার ভোরে সেন্টমার্টিন সাগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

তিনি জানান, সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ থেকে আনুমানিক তিন নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বে মিয়ানমার সীমান্ত থেকে একটি ফিশিং বোট বাংলাদেশ সীমানায় আসতে থাকলে তাদের গতিবিধি সন্দেহ জনক মনে হলে বোটটিকে টর্চ ও বাঁশির মাধ্যমে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু বোটটি না থামিয়ে গতিবিধি পরিবর্তন করে মিয়ানমারের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া করে ওই বোটে তল্লাশি চালিয়ে একটি বস্তার ভেতর থেকে এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পাচার কাজে জড়িত থাকার অভিযোগে ছয়জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD