মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
ফের বাড়ল সোনার দাম

ফের বাড়ল সোনার দাম

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতি নিয়ে আশঙ্কা থেকে এ বছর নিরাপদ বিনিয়োগ হিসেবে আন্তর্জাতিক বাজারে বাড়ছে সোনার চাড়িদা, যা ক্রমাগত বাড়াচ্ছে দাম। এতে দেশের বাজারেও ঊর্ধ্বমুখী সোনার বাজার।

চলতি মাসে দ্বিতীয়বারের মতো স্থানীয় বাজারে সোনার দাম বাড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার থেকে দেশে প্রতি ভরিতে দাম এক হাজার ১৬৬ টাকা বেড়েছে। এতে ভালো মানের সোনার দাম ৫০ হাজার টাকা ছাড়িয়ে গেছে।

মূল্যবৃদ্ধি পাওয়ায় গতকাল থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৫০ হাজার ১৫৫ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৮২২ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৪২ হাজার ৮০৭ টাকায়। সনাতন পদ্ধতির সোনার ভরি আগের মতোই থাকছে, অর্থাৎ ২৭ হাজার ৫৮৫ টাকা। একইভাবে রুপার ভরি এক হাজার ৫০ টাকা অপরিবর্তিত থাকছে।

সোমবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৮ হাজার ৯৮৯ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ৬৫৬ টাকা এবং ১৮ ক্যারেট ৪১ হাজার ৬৪০ টাকায় বিক্রি হয়।

গত বছর বিশ্ববাজারে সোনার দাম কমলেও বিশ্ব প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগের কারণে বছর শেষে আবারও ঊর্ধ্বমুখী হয়। তবে এক বছরের হিসাবে দাম কমেছে ১.৪৩ শতাংশ। ২০১৮ সালে রুপার দামও কমেছে ৯.৯৯ শতাংশ। বিশ্লেষকরা বলছেন, বিশ্ব প্রবৃদ্ধি নিয়ে হতাশা বাড়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে এ বছর সোনার চাহিদা বাড়বে। ফলে আন্তর্জাতিক বাজারে দাম আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD