বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
নিখিল ও আম্বিয়াসহ ৬ জনকে প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা

নিখিল ও আম্বিয়াসহ ৬ জনকে প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: জামায়াত-শিবির কর্মীদের গুলিতে নিহত যুবলীগ কর্মী জহিরুল হাসানের স্ত্রী এবং লোকসঙ্গীত শিল্পী ও বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত পরিচালক সৈয়দ গোলাম আম্বিয়া ও সাবেক ভলিবল খেলোয়াড় শ্রী উপেন্দ্র নারায়ন পাল (নিখিল পাল)কে চিকিৎসা সহায়তাসহ ৬ জনকে আর্থিক সহযোগিতা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসব অনুদানের চেক প্রদান করেন প্রধানমন্ত্রী।

জামায়াত-শিবির কর্মীদের গুলিতে নিহত যুবলীগ কর্মী জহিরুল হাসানের স্ত্রী বেগম জান্নাতুল ফেরদৌসকে পরিবারের ভরণপোষণের জন্য ১০ লাখ টাকা সহায়তা দেন প্রধানমন্ত্রী।

লোকসঙ্গীত শিল্পী ও বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত পরিচালক সৈয়দ গোলাম আম্বিয়ার ক্যান্সার চিকিৎসার জন্য ২৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেন শেখ হাসিনা।

চিকিৎসা ও পরিবারের ভরণপোষণের জন্য সাবেক ভলিবল খেলোয়াড় নিখিল পালকে ৩০ লাখ টাকা অনুদান হিসেবে দেন প্রধানমন্ত্রী।

এছাড়া আরো তিনজনকে চিকিৎসার জন্য ৬১ লাখ টাকা অনুদান হিসেবে প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD