শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০
পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে কুয়াকাটায় আনন্দ মিছিল

পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে কুয়াকাটায় আনন্দ মিছিল

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টায় কুয়াকাটা পৌরসভা ও পর্যটন ব্যবসার সাথে জড়িত বিভিন্ন সংগঠন’র উদ্দোগে পৌরসভা কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় পৌরসভা কার্যালয় এসে পথসভায় পরিনত হয়। সভা শেষে মিষ্টি বিতরনের মধ্য দিয়ে কার্যক্রম শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার, কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি  শাহ আলম হাওলাদার, কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  মাহাবুব,কুয়াকাটা টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা হোটেল মোটেল অনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ, কুয়াকাটা ভূইয়া মার্কেট সভাপতি নিজাম হাওলাদার, কুয়াকাটা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও প্যানেল মেয়র শহীদ দেওয়ান, সাধারণ সম্পাদক মিলন পহলান, পৌর কাউন্সিলর মজিবুর রহমান, মনির শরীফ, টোয়াক সাধারণ সম্পাদক কে এম জহির, ট্যুর  গাইড এসোসিয়েশন’র সভাপতি কেএম বাচ্চু, কুয়াকাটা খাবার হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক কলিম মাহামুদ সহ বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

পৌর মেয়র আনোয়ার হাওলাদার  বলেন, ‘স্বপ্ন আর বাস্তবতার মাঝে দুরত্ব মাত্র কয়েকটা দিন। ২৫ জুন মাননীয় প্রধানমন্ত্রী ১৮ কোটি মানুষের স্বপ্ন পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে দেশি-বিদেশী সকল ষড়যন্ত্রের জবাব দিবেন। ’তিনি আরো বলেন, পদ্মা সেতুর উদ্বোধনে সব থেকে বড় সুফল আমরা কুয়াকাটার মানুষ ভোগ করবো। এর ফলে কুয়াকাটায় পর্যটন শিল্পে অপার সম্ভবনা তৈরী হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD