শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
গলাচিপা উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান মোঃ মানিক মিয়া গুরুতর অসুস্থ

গলাচিপা উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান মোঃ মানিক মিয়া গুরুতর অসুস্থ

Sharing is caring!

মাহবুব গলাচিপা প্রতিনিধি মোঃ মানিক মিয়া ১৯৫১ সালে  গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৮ সালে পটুয়াখালী জেলাার লতিফ মিউনিসিপাল সেমিনারি বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৭০ সালে পটুয়াখালী সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন ১৯৬৮-৬৯ সালে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। (শাজাহান ফারুকী ও জহরলাল সরকার কমিটি) ১৯৬৯ এর গণঅভ্যুথান এবং ৭০ সাধারণ নির্বাচন সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষন পরবর্তী বঙ্গবন্ধুর সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠনের নির্দেশনা অনুযায়ী বৃহত্তর চরকাজল ইউনিয়নের সর্বদলীয় সংগ্রাম পরিষদের সভাপতি নির্বাচিত হন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে চরবিশ্বাস ইউনিয়নে মুক্তিযোদ্ধারদের ক্যাম্প পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন।  ১৯৮৬ সালে চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

১৯৮৬ সালে গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।  দীর্ঘ প্রায় ২৫ বছর গলাচিপা উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। বর্তমানে গলাচিপা উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। তার বাবা ও ভাই ছিলেন বৃহত্তর চরকাজল ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান। তার রাজনৈতিক জীবনে সবসময়ে ন্যায়ের পথে থেকে তিনি গলাচিপা উপজেলার একজন গ্রহণযোগ্য ও ত্যাগী আওয়ামীলীগার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর বিরুদ্ধে দূর্নীতি, ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতার কোন অভিযোগ নেই।বর্তমানে তিনি শারীরিক ভাবে মারাত্বক অসুস্থ। তিনি নিউরোলোজি সহ নানারকম শাররিক সমস্যায় ভুগছেন। চলাফেরায় তিনি অক্ষম হয়ে পড়েছেন। তার পরিবারের পক্ষ থেকে তার জন্য দোয়া চেয়েছেন ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD