বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
জসিমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এসপিকে চিঠি

জসিমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এসপিকে চিঠি

Sharing is caring!

অনলাইন ডেক্স: জসিমউদ্দিন নামের একজনকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নিতে এবার পুলিশ সুপারকে চিঠি দিয়েছেন ভুক্তভোগীরা। ৩০ মার্চ ওই চিঠি গ্রহণ করেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। তিনি ওই চিঠি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

অনুসন্ধান করতে গিয়ে উঠে আসে মো. বাদল জনৈক মোঃ আলাউদ্দিন শেখ এর ঘটনা। মো.বাদল বলেন, জনৈক মোঃ আলাউদ্দিন শেখ এর নিকট হতে একটি বার্জ ভাড়া নিয়ে তা বিভিন্ন ছোট ছোট প্রজেক্টে সাব ভাড়া দিয়ে ব্যবসা পরিচালনা করি। জসিম ওরফে ডাকাত কালা জসিম বিগত ২০২১ সালের ১৯ ডিসেম্বর আমার আওতাধীন বার্জ মাসিক ৩লাখ টাকা ভাড়া চুক্তিপত্র সম্পাদন পূর্বক এনআরবিসি ব্যাংক পঞ্চবটি শাখার ইস্যুকৃত ৪ টি চেক প্রদান পূর্বক ভাড়া নেয়। ভাড়া নেওয়ার সময় তার সাথে কথা ছিল যে, প্রতি মাসে ভাড়া দেওয়ার পর একটি করে চেক ফেরৎ নিয়া যাবে। কিন্তু ভাড়া নেওয়ার পর থেকে এই পর্যন্ত কোন প্রকার ভাড়া দেয় নাই ভাড়া চাইতে গেলে উল্টো বিভিন্ন প্রকার তালবাহানা করতে থাকে।

এরই প্রেক্ষিতে জসিমের কাছে ৩ মাসের ভাড়া বকেয়া হয়ে যায়। বক্তাবলী ফেরিঘাটের দক্ষিণ পার্শ্বস্থ এলাকায় তার থেকে বকেয়া ভাড়া চাইলে জসিম সহ তার সহযোগিরা আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করতঃ আমার ভাড়ার টাকা পরিশোধ করবে না বরং আর তার কাছে টাকা চাইলে আমাকে এলাকা ছাড়া করবে বলে হুমকি দেয়। অভিযোগে বাদল আরো বলেন ২৪ মার্চ দুপুর ১২ টার সময় আমি সহ জনৈক মোঃ আলাউদ্দিন শেখ সহ ২জন প্রতিনিধি নিয়া জসিমের কাছে পাওনা ভাড়ার টাকা চাইতে গেলে সে কোন প্রকার উত্তর না দিয়ে চুপ করে থাকে, এক পর্যায়ে কোন কিছু বুঝার আগেই জসিম ও তার সহযোগী অজ্ঞাতনামা ৪/৫ জন দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র এবং মোটা কাঠের ডাসা নিয়া আমাদের উপর অতর্কিত হামলা শুরু করে।

এক পর্যায়ে আমার অধীনে থাকা একজন ষ্টাফ কে এলো পাথারি মারপিট করে এবং তার শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে এ বিষয়ে আমি ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি । এছাড়া জসিমের বিরুদ্ধে ফতুল্লা থানার এফআইআর নং-১০, তারিখ- ২৬ মার্চ, ২০১২; জি আর নং-৩২৪/১২, ফতুল্লা থানার এফআইআর নং-৪৬, তারিখ- ২৬ মার্চ, ২০১০ ফতুল্লা থানার এফআইআর নং-৫৫, তারিখ- ১৯ অক্টোবর, ২০১১, ফতুল্লা থানার এফআইআর নং-৩৬, তারিখ- ১৮ মে, ২০১০, ফতুল্লা থানার এফআইআর নং-৫, তারিখ- ০২ ফেব্রুয়ারি, ২০২২; জি আর নং-৬১, তারিখ- ০২ ফেব্রুয়ারি, ২০২২ মামলায় সে অভিযুক্ত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD