বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বাঁশের সাঁকো এখন মরণ ফাঁদ

বাঁশের সাঁকো এখন মরণ ফাঁদ

Sharing is caring!

এস এল টি তুহিন: বরিশালের বানারীপাড়ার ইলুহার ইউনিয়নের পশ্চিম মলুহার ও বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় সংযোগ খালে বাঁশের সাঁকো যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। যুগের পর যুগ ধরে পার্শ্ববর্তী দুটি ইউনিয়নের দুই গ্রামের মানুষকে ঝুঁকি ও আতঙ্ক নিয়ে বাঁশের সাকো দিয়ে চলাচল করতে হচ্ছে।

বিশেষ করে বিশারকান্দি ইউনিয়নের পূর্ব উমারেপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উমারেরপাড়-মলুহার নেছারিয়া নূরানী হাফেজি মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ এ বাঁশের সাঁকো দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে ও বাড়ি ফিরতে হয়। এ কারণে শিশু সন্তানদের স্কুল ও মাদ্রাসায় পাঠিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন থাকেন। এসব শিশু শিক্ষার্থীদের মধ্যে অনেকেই সাঁতার জানে না। ফলে বাঁশের সাঁকোর ওপর দিয়ে নিচে খালে পড়ে গেলে পানিতে ডুবে গিয়ে তাদের মৃত্যু হওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া এ সাঁকো পেড়িয়ে প্রসূতিসহ নারীদের স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক এবং বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এবং বৃদ্ধজন মুসল্লীদের পূর্ব উমারের পাড় ও মলুহার বায়তুল আমান মসজিদে সালাত আদায় ও স্থানীয় তালতলা বাজারে কেনাকাটা করতে যেতে ও বাড়ি ফিরতে চরম দূর্ভোগ পোহাতে হয়।

এলাকাবাসী স্থানীয় দুই ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের কাছে বার বার আবেদন-নিবেদন করলেও ‘মৃত্যু ফাঁদ’ এ বাঁশের সাঁকোর স্থলে একটি পাকা ব্রিজ নির্মাণ করা হয়নি।

তারা এ ব্যপারে স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুকের সৃদৃষ্টি কামনা করেছেন।

এ বিষয়ে ইলুহার ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, তিনি তার ইউনিয়নের পার্শ্ববর্তী ইউনিয়নের অধিকাংশ সংযোগ খালে পাকা ব্রিজ নির্মাণ করে দিয়েছেন। তার দাবি ঝুঁকিপূর্ন এ বাঁশের সাঁকোর স্থলে বিশারকান্দি ইউনিয়ন পরিষদ থেকে যেন পাকা ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

এ ব্যাপারে বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত বলেন, দুই ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে পাকা ব্রিজ নির্মাণ করে জনদুর্ভোগ লাঘব করতে হবে।

এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুক বলেন, ঝুঁকিপূর্ণ এ বাঁশের সাঁকোর স্থলে আয়রণ ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD