মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশালে নারীদের প্রজনন স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা

বরিশালে নারীদের প্রজনন স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ বরিশালে স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস এবং এভারগ্রীন ব্লাড বরিশাল এর যৌথ উদ্দ্যোগে সুবিধা বঞ্চিত নারীদের প্রজনন স্বাস্থ্যসেবা সচেতনতা বৃদ্ধি সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন এবং এভারগ্রীন ব্লাডের সদস্যদের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হয়।২০ ফেব্রুয়ারী রবিবার সকাল ১১ টায় বরিশাল নগরের কেডিসি রাজ্জাক স্মৃতি কলোনিতে এবং বিকাল ৪টায় নগরীর ৫ নং পলাশপুরে এই আয়োজন করা হয়, এছাড়া এসময়ে তাদের মাঝে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়। উক্ত কার্যক্রমে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিস্তারিত আলোচনা করেন আসিক আব্দুল্লাহ, সানজিদা আক্তার,তৌসিফা তোহা এলিনা সদস্য এভারগ্রীন ব্লাড বরিশাল, আসাদুল ইসলাম আসাদ যুগ্ন সম্পাদক বেলস পার্ক ব্লাড ডোনার্স ক্লাব,পারভেজ সিকদার প্রতিষ্ঠাতা সভাপতি লাভ ফর স্বেচ্ছাসেবী সংগঠন।

উক্ত কার্যক্রমের সময় উপস্হিত ছিলো লাবনী আক্তার, রাফসান শুভ,আজিজুর রহমান রুহান সহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ।

এমন আয়োজনে অংশ নিয়ে কিশোরী উর্মি আকতার বলেন এমন কর্মসূচীতে আসতে পেরে সত্যিই অজানা অনেক তথ্য জানতে পারলাম দোয়া করি এই সংগঠন যেনো সবসময় মানবতার কল্যাণে নিয়োজিত থাকে।উক্ত সভার প্রসঙ্গে লাভ ফর ফ্রেন্ডস সংগঠনের সভাপতি পারভেজ সিকদার বলেন, সবার সহযোগিতার মাধ্যমে এতো সুন্দর একটা আয়োজন করা হয়েছে যার মূল উদ্দেশ্যই হলো স্বাস্হ্য সচেতনতা বৃদ্ধি করা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD