বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
বরিশালে ১টি উপজেলায় ২৯০ হেক্টর জমিতে সরিষার চাষ

বরিশালে ১টি উপজেলায় ২৯০ হেক্টর জমিতে সরিষার চাষ

Sharing is caring!

ক্রাইম সিন ডেস্ক: বরিশাল বাবুগঞ্জের বিস্তীর্ণ মাঠজুড়ে শুধুই হলুদের সমারোহ। যেদিকে চোখ যায় শুধু হলুদ আর হলুদ। সরিষা ফুলের হলুদ রঙের বর্ণিল আভায় ছেয়ে গেছে গোটা ফসলের মাঠ। বাবুগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নের মাঠে সরিষা ফুলের হলুদ রঙের সমারোহ লক্ষ করা গেছে।

চলতি মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ জাওয়াদের প্রভাবে ক্ষতির সম্মুখীন হন সরিষাচাষি। তবে যথাসময়ে সরিষা ঘরে তুলতে পারলে ও ভালো দাম পেলে ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন বলে মনে করছেন বাবুগঞ্জ উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।

বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূতেরদিয়া( বোয়ালিয়া) গ্রামে  গিয়ে দেখা গেছে, মাঠজুড়ে শোভা পাচ্ছে সরিষাখেত। দূর থেকে দেখলে মনে হবে বিশাল এক হলুদের চাদরে ঢেকে আছে ফসলের মাঠ।

সরিষা চাষি সুমন হাওলাদার বলেন, সরিষা চাষে শ্রম ও খরচ দুই-ই কম। তাই সরিষা চাষ করেছি। তবে এবছর ঘূর্ণিঝড় জাওয়ায়েদ প্রভাবে কিছুটা ক্ষতি হয়েছে।

চাষি আলমগীর হোসেন বলেন, সরিষা এবার ভালোই হইছিল। মাঝে টানা বৃষ্টিতে জমিতে পানি মজে অনেক গাছ মরে গেছে। এই জন্য এইবার সরিষা কম উৎপাদন হবে।

বাবুগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় এবছর ৩০০ হেক্টর জমিতে  সরিষা চাষাবাদের লক্ষমাত্রা ধরা হয়েছিল। ঘূর্ণিঝড় জাওয়ায়েদ প্রভাবে ১০ হেক্টর জমিতে চাষাবাদ কম হয়েছে।

গত বছর চাষাবাদের লক্ষ মাত্রা ধরা হয়েছিল  ২৫০ হেক্টর।  আবাদ করা হয়েছিল ২৯০ হেক্টর। আর সরিষা উৎপাদন হয়েছিল ৩৮১মেট্রিক টন। হেক্টরপ্রতি ১ দশমিক ৩ মেট্রিক টন করে সরিষা উৎপাদন হয়েছিল।

বাবুগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোঃ নাসির উদ্দীন  জানান, জাওয়াদের প্রভাবে চাষিরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাই লক্ষ মাত্রার চেয়ে ১০ হেক্টর জমিতে চাষাবাদ কম হয়েছে। তবে আশাবাদী এবছর  সরিষা উৎপাদন ভালো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD