সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে ৩শ’র কোটা পার করল করোনায় মৃতের সংখ্যা

বরিশালে ৩শ’র কোটা পার করল করোনায় মৃতের সংখ্যা

Sharing is caring!


খোকন হাওলাদার, বরিশাল প্রতিনিধি \

বরিশালে ৩শ’র কোটা পার করল করোনায় মৃতের সংখ্যা। ২৪ ঘণ্টায় মৃত্যু ঘটেছে আরও ২ জনের। মৃত দুই ব্যক্তিই পটুয়াখালী জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা এখন ৩০১ জন।

এছাড়া একই সময়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে একদিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী করোনা আক্রান্তের হার।

২৪ ঘণ্টায় নতুন করে করোনা শানক্ত হয়েছে ১৮১ জনের। আগের ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা ছিল ১৫০। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা এখন ১৭ হাজার ১৯৯।  পাশাপাশি কমেছে সুস্থতার হারও। নতুন করে সুস্থতা লাভ করেছেন ৫৫ জন রোগী। আগের ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ৩১।

বিভাগে মোট ১৪ হাজার ৮৮১ জন করোনা থেকে সুস্থতা লাভ করেছেন। সোমবার (২৮ জুন) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুসারে বরিশাল জেলায় নতুন শনাক্ত ৭২ জন নিয়ে মোট ৭ হাজার ৬৪১ জন, পটুয়াখালী জেলায় নতুন ১০ জন নিয়ে মোট ২৪৩৬ জন, ভোলা জেলায় নতুন ১২ জন সহ মোট ২০৩৭ জন, পিরোজপুর জেলায় নতুন ৪৬ জন নিয়ে মোট ২০৭৯ জন, বরগুনা জেলায় নতুন ১৮ জন নিয়ে মোট আক্রান্ত ১৩৯৫ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ২৩ জন শনাক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৬১১ জন।

অপরদিকে বরিশালে নতুন করে ৭১ জন, পিরোজপুরে ২৬ এবং ভোলায় ২ জন রোগী সুস্থতা লাভ করেছেন।  তবে পটুয়াখালী, বরগুনা এবং ঝালকাঠিতে নতুন করে কোন রোগীর সুস্থতার তথ্য পাওয়া যায়নি।  প্রসঙ্গত, বরিশাল বিভাগে সর্বপ্রথম ২০২০ সালের ৯ মার্চ পটুয়াখালীর দশমিনায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। তবে শনাক্ত ও মৃত্যুর হারে সবার শীর্ষে রয়েছে বরিশাল জেলা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD