সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
নগরীতে বিসিসি’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নগরীতে বিসিসি’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

Sharing is caring!

নগরীতে বিসিসি’ অবৈধ স্থাপনা উচ্ছে
ক্রাইম সিন ডেক্স
অবৈধভাবে নকশা (প্ল্যান) বিহীন স্থাপনা নির্মাণের কারণে চূঙান্ত শোকজ নোটিশ পাওয়ার পরেও বরিশাল সিটি কর্পোরেশনের আইনকে উপেক্ষা করে ব্যবসা কার্যক্রম পরিচালনার দায়ে নগরীর দুটি অবৈধ প্রতিষ্ঠানে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ কার্যক্রম পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে অংশ নেয়া বিসিসির প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, নগরের বান্দ রোডস্থ চাঁদমারী এলাকার জনৈক মানিক হোসেন কোন ধরনের নকশা অনুমোদন ছাড়াই একটি ভবন তৈরী করে সেখানে হোটেল ব্যবসা পরিচালনা করে আসছিলেন। যা স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর ৯২(৪) ধারা (৫ম তফসিল) ও ইমারত নির্মান আইন ১৯৫২ এর ৩(খ) ধারা মোতাবেক অপরাধমূলক কাজ। এ ব্যাপারে ওই অবৈধ স্থাপনা অপসারণের জন্য ভবন মালিককে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নোটিশ প্রেরণ করা হলেও ভবন মালিক তার কোনো জবাব না দিয়ে এবং আইন উপেক্ষা করে অবৈধভাবে নির্মিত ভবনে হোটেল ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সর্বশেষ এ ব্যাপারে চুড়ান্ত নোটিশ প্রদান করে গতকাল মঙ্গলবার পরিচালিত এক অভিযানে ওই অবৈধ ভবনটি উচ্ছেদ করা হয়। এছাড়া নগরের সাগরদী পুল সংলগ্ন এলাকার জনৈক মোঃ তুহিন একইভাবে কোন ধরণের নকশা ছাড়াই স্থাপনা নির্মান করে ইট, সিমেন্ট, রড ও বালুর ব্যবসা অবৈধভাবে পরিচালনা করে আসছিলেন। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর ৯২(৪) ধারা (৫ম তফসিল) ও ইমারত নির্মান আইন ১৯৫২ এর ৩(খ) ধারা মোতাবেক অপরাধমূলক কাজ করায় তাকেও অবৈধ স্থাপনা অপসারণের জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নোটিশ প্রেরণ করা হয়। কিন্তু তিনি তার কোনো জবাব না দিয়ে এবং আইন উপেক্ষা করে অবৈধভাবে নির্মিত ভবনে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সর্বশেষ এ ব্যাপারে চুড়ান্ত নোটিশ প্রদান করে গতকাল মঙ্গলবার পরিচালিত এক অভিযানে ঐ অবৈধ ভবনটিও উচ্ছেদ করা হয়। বিসিসির প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস আরও জানান, নগরীতে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD