মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
ঝালকাঠিতে “বিনয়কাঠী ব্লাড ডোনার্স ফাউন্ডেশন”এর উদ্দ্যেগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় সম্পন্ন।

ঝালকাঠিতে “বিনয়কাঠী ব্লাড ডোনার্স ফাউন্ডেশন”এর উদ্দ্যেগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় সম্পন্ন।

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ ঝালকাঠিতে বিনয়কাঠী ব্লাড ডোনার্স ফাউন্ডেশন (BBDF) এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করা হয়। ৩১ শে মে সোমবার ২নং বিনয়কাঠী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সামাজিক স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন বিনয়কাঠী ব্লাড ডোনার্স ফাউন্ডেশন BBDF এর উদ্যোগে বিনা মূল্যে রক্তের গ্রুপ পরীক্ষার আয়োজন করা হয়।

“মানবতার টানে,রক্তের সন্ধানে ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কার্যক্রম শুরু হয়। সকাল ৯ টা থেকে শুরু করে একনাগাড়ে দুপুর ২ টা পর্যন্ত চলে। উক্ত কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা শাহরিয়ার শামীম,সহ-প্রতিষ্ঠাতা হাসান মাহমুদ,শাওন তালুকদার,সেচ্ছাসেবী খান তারেক,রিদিতা মন্ডল রুপা,ফাহিমা কবির রিয়া,মোঃরাব্বি,রিফাত বিন আমিন,সাব্বির ,পবিত্র হালদার ও নাজমুল সাকিব উজ্জল সহ আরো অন্যান্য সদস্যবৃন্দ। এ সময়ে প্রায় দুই শতাধিক মানুষের সম্পূর্ন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করে বিনয়কাঠী ব্লাড ডোনার্স ফাউন্ডেশন BBDF এর সদস্যরা। উক্ত কার্যক্রমের সময়ে সকলকে রক্তদানের ব্যাপারে সতর্কতা ও সাবধানতা অবলম্বন করার পরামর্শ প্রদান করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা শাহরিয়ার শামীম এর নেতৃত্বে একঝাঁক তারুন্যের হাত ধরে ২০ শে জানুয়ারি ২০২০ সালে প্রতিষ্ঠা করা হয় উক্ত সংগঠনটি। (BBDF) সম্পূর্নই অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী মূলক সংগঠন।সর্বদা অসহায় মানুষের পাশে থেকে সংগঠনকে এগিয়ে নেয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের সদস্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD