মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
নলছিটিতে বৈশাখী ঝরে বিদ্যুতের তার নদীতে ৩৫ ঘন্টাপরে সমাধান

নলছিটিতে বৈশাখী ঝরে বিদ্যুতের তার নদীতে ৩৫ ঘন্টাপরে সমাধান

Sharing is caring!

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া খেয়াঘাট এলাকায় নদীর উপরের সংযোগ তার ছিড়ে যাওয়ায় উপজেলার পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড়ে বরিশাল নলছিটির প্রধান সংযোগ তার সুগন্ধা নদীর মধ্যে ছিড়ে পড়ে। শুক্রবার সকালে তারটি টাওয়ারের সঙ্গে সংযুক্ত করার চেষ্টা করলে নদীতে একটি কার্গো জাহাজ আবার তারটি ছিড়ে ফেলে। নলছিটি বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী ফিরোজ বলেন, নদীতে লাল নিশান উড়িতে সংকেত দেয়ার পরও কার্গো জাহাজ চালক তারটি মেরামতকালে ছিড়ে ফেলেন। আবারও তারটি মেরামত করে টাওয়ারে সংযুক্তকরণের একটু সময় লেগেছে।

শুক্রবার দিবাগত ভোর রাতে বিদ্যুৎ দিতে সক্ষম হয় কর্তৃপক্ষ। এতে প্রায় ৩৫ ঘন্টা বিদ্যুৎহীন ছিলো নলছিটি উপজেলা সহ আশপাশের এলাকা। নলছিটির সুশীল সমাজের লোকজন জানিয়েছে প্রায় বছরি কোন কোনা কারনেই ওই প্রধান সংযোগ তার ছিড়ে যাওয়ায় বিদ্যুৎহীন হয়ে পরে নলছিটির পুরো এলাকা। এটার স্থায়ি সমাধান হওয়া দরকার নয়তো যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। নদীর উপর থেকে তার না নিয়ে,বিকল্প পদ্ধতিতে নিচ থেকে যদি নেয়ার কোন উপায় থাকে সে পদক্ষেপ নিতে মতামত দিয়েছে অনেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD