সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
আজ বরিশালের কৃতি সন্তান ও ক্রিকেটার শাহরিয়ার নাফিসের ৩৬ তম শুভ জন্মদিন

আজ বরিশালের কৃতি সন্তান ও ক্রিকেটার শাহরিয়ার নাফিসের ৩৬ তম শুভ জন্মদিন

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ ১ মে ১৯৮৫ আজকের দিনে বরিশালে জন্মগ্রহণ করেছেন শাহরিয়ার নাফিস। আজ তার ৩৬ তম শুভ জন্মদিন। বাংলাদেশ ক্রিকেট থেকে নষ্ট হয়ে যাওয়া এক মূল্যবান রত্ন শাহরিয়ার নাফিস। বর্তমান বাংলাদেশ দলে সৌম্য সরকার, লিটন দাসের মত স্টাইলিশ এবং ক্লাসিক্যাল ব্যাটসম্যান রয়েছে। কিন্তু আজ থেকে এক যুগ আগে স্টাইলিশ ওপেনার হিসাবে শাহরিয়ার নাফিস এর নামটাই আগে আসত।

মোহাম্মদ আশরাফুল বাংলার প্রথম সুপারস্টার।শাহরিয়ার নাফিস ছিল তার সহযোদ্ধা। কিন্তু ২০১১ সাল থেকে ওয়ানডে ক্রিকেটে আর ফেরা হয়নি তার। ২০১৩ সালে খেলেছেন শেষ টেস্ট । তারপর থেকে হাজার বার নক করেও খুলতে পারে নি জাতীয় দলের দরজা। কেননা কাঠের চশমা পরা থাকলে সবকিছু একই মনে হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা ঐতিহ্য আছে, কেউ একবার বাদ পরলে তাকে পুনরায় দলে নেওয়া অপরাধ। সেই অপরাধের কবলে পরেছেন বাংলাদেশের অনেক উদীয়মান ক্রিকেটার।

শাহরিয়ার নাফিস তাদের মধ্যে অন্যতম। বর্তমানে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবির) সদস্য হয়ে কাজ করছে। ক্রিকেট অপারেসন্স কমিটির ম্যানেজার হিসাবে রয়েছেন তিনি। আসা করি নিজের ক্রিকেট মস্তিষ্কের পুরোটা দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলটাকে এগিয়ে নিয়ে যাবেন। আন্তর্জাতিক ক্যারিয়ারঃ ম্যাচ ১০০,রান ৩৪৯৩, সেঞ্চুরি ৫,হাফ সেঞ্চুরি করেছেন ২০টি। জন্মদিনে শুভকামনা ও ভালোবাসা রইলো শাহরিয়ার নাফিসকে ক্রাইমসিন২৪ পরিবারের পক্ষ থেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD