মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
উজিরপুরে ইউনিয়ন পরিষদের নৌকার কান্ডারী হলেন যারা

উজিরপুরে ইউনিয়ন পরিষদের নৌকার কান্ডারী হলেন যারা

Sharing is caring!

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নৌকার কান্ডারী হলেন সাতলা ইউনিয়ন পরিষদে তরুন আওয়ামীলীগ নেতা মোঃ শাহিন হাওলাদার।

শোলক ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আঃ হালিম সরদার, ওটরা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ার‌্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক রাড়ী।

বড়াকোঠা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক এ্যাডঃ শহিদুল ইসলাম মৃধা, জল্লা ইউনিয়ন পরিষদের বর্র্তমান চেয়ারম্যান ও সাবেক ইউপি চেয়ারম্যান নিহত বিশ্বজিৎ হালদার নান্টুর সহধর্মিনী বেবী রানী দাস, প্রাথমিক ভাবে উপজেলা ও জেলা আওয়ামীলীগের সর্বোচ্চ নীতি নির্ধারক তাদেরকে মনোনয়নের জন্য সিদ্ধান্ত চূড়ান্ত করেন। উপজেলা আওয়ামীলীগের দায়িত্বীল নেতৃবৃন্দ জানান, আগামী ১৪ তারিখের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষরিত নৌকা প্রতীকের মনোনয়ন পত্র হাতে পাবেন। এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, সাধারণ সম্পদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চুসহ বিভিন্ন নেতৃবৃন্দ ইতিমধ্যে ঢাকায় অবস্থান করছেন।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি-সম্পাদকের মোবাইল ফোনে বার বার চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি। তবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু প্রতিবেদককে জানান, প্রাথমিক পর্যায়ে উপজেলা ও জেলা আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক কর্তৃক চূড়ান্ত ৫ জনের তালিকায় স্বাক্ষরিত কপি মাননীয় প্রধানমন্ত্রীর চূড়ান্ত মনোনয়নের নৌকা প্রতীকের অপেক্ষায়। ১৪ তারিখের মধ্যে প্রতীক হাতে পাওয়া যেতে পারে বলে তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD