মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
পিরোজপুরে ১৩ ইউনিটের ছাত্রদলের কমিটি ঘোষণা

পিরোজপুরে ১৩ ইউনিটের ছাত্রদলের কমিটি ঘোষণা

Sharing is caring!

পিরোজপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ১৩টি ইউনিটের কমিটি গঠন করা হয়েছে। শনিবার (০৬ মার্চ) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আজিজুল হক খোকন স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

এতে জেলার ৬টি উপজেলা, ৪টি ডিগ্রি কলেজ ও ৩টি পৌরসভার মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। প্রতিটি কমিটিতে একজন আহ্বায়ক, একজন সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা  হয়েছে। এ সব কমিটিকে আগামী ২ মাসের (৬০ দিন) মধ্যে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন ছাত্রদলের এ নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।
এতে নাজিরপুর উপজেলায় এইচ এম শামীম হাসানকে আহ্বায়ক, মো. তারিক আব্দুল্লাহ বাপ্পিকে সদস্য সচিব করা হয়েছে।

নাজিরপুর উপজেলা সদরের শহীদ জিয়া ডিগ্রি কলেজে (নাজিরপুর কলেজ) ফাইজুল ইসলাম ফয়েজকে আহ্বায়ক, মাইনুল ইসলাম মঈনকে সদস্য সচিব এবং নাজিরপুরের মাটিভাঙ্গা ডিগ্রি কলেজে বরকত আলী শেখকে আহ্বায়ক, মো. দিনার আহম্মেদকে সদস্য সচিব করা হয়েছে।

পিরোজপুর সদর উপজেলায় রাকিবুল হাসান রুবেলকে আহ্বায়ক, রানা মল্লিককে সদস্য সচিব, সদর পৌরসভায় মো. আলাউদ্দিন হাওলাদারকে আহ্বায়ক, বেল্লাল খানকে সদস্য সচিব। জেলার জিয়ানগর (ইন্দুরকানী) উপজেলায় মো. আল-আমীন হোসেনকে আহ্বায়ক, সাদিকুল ইসলামকে সদস্য সচিব। ভাণ্ডারিয়া উপজেলায় মাহফুজুর ইসলাম উজ্জ্বলকে আহ্বায়ক, সফিকুল ইসলাম রেজাকে সদস্য সচিব, ভাণ্ডারিয়া সরকারি কলেজ কমিটিতে মো. জহিরুল ইসলাম জিয়াকে আহ্বায়ক, কিরন সজিবকে সদস্য সচিব এবং ভাণ্ডারিয়া পৌর কমিটিতে আলী আজম রিপনকে আহ্বায়ক, শামীম ফরাজীকে সদস্য সচিব। কাউখালী উপজেলা কমিটিতে মাহামুদুল হাসান তানভীরকে আহ্বায়ক, শোয়াইব সিদ্দিকীকে সদস্য সচিব। কাউখালী কলেজ কমিটিতে সজল হোসেন ইমরানকে আহ্বায়ক, মো. মৃদুল শিকদার তুহিনকে সদস্য সচিব করা হয়েছে। নেছারাবাদ উপজেলা কিমিটিতে ইমরান হোসেন সজীবকে আহ্বায়ক, মো. জিয়াউল হক সজীবকে সদস্য সচিব। নেছারাবাদ পৌরসভায় সাদ্দাম কাজীকে আহ্বায়ক, বাইজিদ শিকদারকে সদস্য সচিব করা হয়েছে।

এতে নাজিরপুর কলেজকে আগের নাম অনুযায়ী নাজিরপুর শহীদ জিয়া কলেজ ও জেলার ইন্দুরকানী উপজেলাকে জিয়ানগর উপজেলা লেখা হয়েছে।

কয়েক বছর আগে জিয়ানগরকে ইন্দুরকানী উপজেলা ও শহীদ জিয়া কলেজেকে নাজিরপুর কলেজ নামকরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD