শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
নতুন বছরের প্রথম সেঞ্চুরিয়ান গাপটিল

নতুন বছরের প্রথম সেঞ্চুরিয়ান গাপটিল

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: নতুন বছরে ক্রিকেট অঙ্গনে ব্যাট হাতে প্রথম সেঞ্চুরি করলেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। মাউন্ট মঙ্গানুইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ১১টি চার ও ৫টি ছক্কায় ১৩৯ বলে ১৩৮ রানের নান্দনিক ইনিংস খেলেন তিনি। 

গাপটিলের সেঞ্চুরির সুবাদে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৭১ রান করেছে নিউজিল্যান্ড।  ওপেনার হিসেবে খেলতে নেমে ইনিংসের ৪৩তম ওভার পর্যন্ত ব্যাট করেন গাপটিল। শ্রীলঙ্কার মিডিয়াম পেসার থিসারা পেরেরার বলে আউট হবার আগে ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম ও শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ডান-হাতি ব্যাটসম্যান গাপটিল।

গত বছরের প্রথম মাসে ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন গাপটিল। এ বছরের শুরুতেও তিন অংকের স্বাদ নিলেন তিনি। অবশ্য গত বছরের সেঞ্চুরির পর এক বছর বিরতি দিয়ে নতুন বছরে এসে তিন অংকে পা দিলেন গাপটিল। এর মাঝে মাত্র ৫টি ওয়ানডে খেলেছেন তিনি। ইনজুরির কারণে গত বছর বেশিরভাগ সময়ই মাঠের বাইরে ছিলেন তারকা এ অপেনার।

গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেছিলেন নিউজিল্যান্ডের কলিন মুনরো। সেটি ছিলো টি-২০ ফরম্যাটে। ৩ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়েতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি। শেষ পর্যন্ত ৩টি চার ও ১০টি ছক্কায় ৫৩ বলে ১০৪ রান করেন মুনরো।

গত বছর দ্বিতীয় সেঞ্চুরিটি করেছিলেন অস্ট্রেলিয়ার উমসান খাজা। টেস্ট ফরম্যাটে ৪ জানুয়ারি সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে ১৮টি চার ও ১টি ছক্কায় ৩৮১ বলে ১৭১ রান করেন তিনি।

টি-২০ ও টেস্টের পর ওয়ানডেতে এবং গত বছরের তৃতীয় সেঞ্চুরিটি এসেছিল নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট থেকে। ৬ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে ওয়েলিংটনে ৮টি চার ও ১টি ছক্কায় ১১৭ বলে ১১৫ রান করেন উইলিয়ামসন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD