বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বছরের প্রথম দিনে চার লাখ শিশুর জন্ম

বছরের প্রথম দিনে চার লাখ শিশুর জন্ম

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: ২০১৯ সালের প্রথম দিন মঙ্গলবারে বিশ্বব্যাপী জন্ম নিয়েছে প্রায় চার লাখ শিশু। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ভারতে। ভারতে মঙ্গলবার জন্ম নিয়েছে ৬৯ হাজার ৯৪৪ শিশু। ইউনিসেফের দেয়া তথ্যে এমনটি জানা গেছে।

ভারতের পরেই রয়েছে চীন। সেখানে মঙ্গলবার জন্ম নিয়েছে ৪৪,৯৪০ শিশু। তৃতীয় স্থানে রয়েছে নাইজেরিয়া ২৫ হাজার ৬৮৫, চতুর্থ স্থানে পাকিস্তান ১৫ হাজার ১১২ এবং পঞ্চম স্থানে রয়েছে ইন্দোনেশিয়া ১৩ হাজার ২৫৬। সারা বিশ্বে পহেলা জানুয়ারি মোট ৩ লাখ ৯৫ হাজার ৭২ শিশুর জন্ম হয়েছে। এর মধ্যে ভারতেই জন্ম নিয়েছে ১৮ শতাংশ।

ভারতে ইউনিসেফের দূত ইয়াসমিন আলি হক টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া একটি সাক্ষাত্‍কারে জানিয়েছেন, ‘বহু সদ্যোজাতই এক বছরের বেশি বাঁচে না। কেউ কেউ তো জন্মের প্রথম দিনেও মারা যায়। নতুন বছরে আমাদের শপথ নিতে হবে, কোনও নবজাতক প্রসব সমস্যা অথবা সংক্রমণে মারা যাবে না।’

২০১৭ সালে সারা বিশ্বে ১০ লাখ শিশুর জন্মের প্রথম দিনেই মারা যায়, ২৫ লাখের মৃত্যু হয়েছিল জন্মের প্রথম মাসে। যদিও সদ্যোজাতের মৃত্যুর হার বাংলাদেশ-ভারতসহ বিভিন্ন দেশে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD