মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
হত্যা মামলায় আ’লীগের চেয়ারম্যান প্রার্থী নুরু ইসলাম জামাল মোল্লা কারাগারে

হত্যা মামলায় আ’লীগের চেয়ারম্যান প্রার্থী নুরু ইসলাম জামাল মোল্লা কারাগারে

Sharing is caring!

হত্যা মামলায় কারাগারে গেলেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরু ইসলাম জামাল মোল্লা। মঙ্গলবার বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক রফিকুল ইসলাম আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

২০১৬ সালের ৭ জুলাই উলানিয়ার আওয়ামী লীগ কর্মী ফারুক সরদার হত্যা মামলার অন্যতম আসামি হলেন জামাল মোল্লা। জামাল মোল্লার পারিবরিক সূত্র জানায়, স্থানীয় আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধের জেরে তাকে এ মামলার আসামী মিরা হয়েছে। তাদের দাবি, মেঘনার চরে দুপক্ষের মারামারির সময় ফারুক সরদার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। হত্যা মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে তদন্ত চলছে। দীর্ঘ চার বছরে জামাল মোল্লা আদালতে হাজির হননি। গত নভেম্বরে তিনি উচ্চাদালতে জামিন প্রার্থনা করলে তাকে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী তিনি মঙ্গলবার বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেছিলেন। জামাল মোল্লা মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নে স্থগিত থাকা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD