বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ঢাকার যেসব নির্বাচনী এলাকায় মিছিল, সমাবেশ নিষিদ্ধ

ঢাকার যেসব নির্বাচনী এলাকায় মিছিল, সমাবেশ নিষিদ্ধ

Sharing is caring!

ঢাকা জেলার পাঁচটি  নির্বাচনী এলাকায় (ঢাকা-১, ২, ৩, ১৯ ও ২০) মিছিল, সমাবেশ ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান। গতকাল সোমবার তিনি এমন নির্দেশনা দেন বলে তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন এবং তার আগের দুই দিন ও পরের দুই দিন (মোট পাঁচ দিন) এই পাঁচ আসনে মিছিল, সমাবেশ ও শোভাযাত্রা নিষিদ্ধ। কোনো ব্যক্তি ওই নির্দেশনা লঙ্ঘন করলে তিনি কমপক্ষে দুই বছর এবং অনধিক সাত বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

এতে আরো বলা হয়, ‘‘গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৮ অনুযায়ী ঢাকা জেলার ৫টি নির্বাচনী এলাকার (১৭৪ ঢাকা-১, ১৭৫ ঢাকা-২, ১৭৬ ঢাকা-৩, ১৯২ ঢাকা-১৯ এবং ১৯৩ ঢাকা-২০) একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ করার পূর্ববর্তী ৪৮ ঘণ্টা অর্থাৎ ২৮ ডিসেম্বর শুক্রবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টা অর্থাৎ ১ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত সময়ের মধ্যে নির্বাচনী এলাকায় কোনো ব্যক্তি জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান করতে এবং কোনো ব্যক্তি কোনো মিছিল বা শোভাযাত্রা সংগঠিত করতে বা তাতে যোগদান করতে পারবেন না।

এছাড়া উল্লিখিত সময়ের মধ্যে কোনো হিংসাত্মকমূলক কাজ বা বিশৃঙ্খলামূলক আচরণ, ভোটারগণ বা নির্বাচনী কাজকর্ম বা দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে ভয়ভীতি প্রদর্শন বা কোনো অস্ত্র বা শক্তি প্রদর্শন বা ব্যবহার করা যাবে না।’’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD