রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
সাভারে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

সাভারে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স:সাভারে ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ধর্ষণকারী ২২ বছরের যুবক ইব্রাহিম খলিল প্রকাশ খলিউল্লাহকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

সাভারের ভাকুর্তা ইউনিয়নের নালিয়ারসুর এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ বলছে, নালিয়ারসুর গ্রামের জনৈক মজিবর রহমানের বাড়িতে ওই শিশু তার বাবা ও মায়ের সঙ্গে একটি কক্ষ নিয়ে ভাড়া থাকতো। শিশুটির বাবা- মা পোশাক কারখানায় কাজে গেলে গেলো ২৮ নভেম্বর ও ২৯ নভেম্বর  এই দুই দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিশুটিকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে প্রতিবেশী যুবক ইব্রাহিম খলিল প্রকাশ খলিউল্লাহ। ভয়ে শিশুটি বাবা-মাকে কিছু না জানালেও গতকাল শুক্রবার শিশুটি অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি তার বাবা-মাকে জানালে তারা সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষণকারী যুবককে আটক করে। ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে। আটক ধর্ষণকারী যুবক সিরাজগঞ্জ জেলার মৃত জাকির হোসেনের ছেলে। এ ঘটনায় শিশুটির বাবা ধর্ষণকারী যুবককে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে সাভার মডেল থানার এস আই সুজন শিকদার বলেন, আজ দুপুরে ধর্ষণকারী ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD