মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
উজিরপুরের সাতলায় উপ-নির্বাচনে আওয়ামীলীগের উঠান বৈঠকে জনতার ঢল

উজিরপুরের সাতলায় উপ-নির্বাচনে আওয়ামীলীগের উঠান বৈঠকে জনতার ঢল

Sharing is caring!

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী খায়রুল বাশার লিটনের শেষ উঠান বৈঠকে জনতার ঢল। ১৭ অক্টোবর শনিবার বিকেলে সাতলা ইউনিয়ন পরিষদ মাঠে বিশাল উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস। সভায় পরিমল কুমার বাইন অনুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস,এম জামাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদ আল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার। শুভেচ্ছা বক্তৃতা করেন সাতলা ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ খায়রুল বাশার লিটন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মিজানুর রহমান সবুজ বালীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য শাহিন হাওলাদার, সাতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইদ্রিস সরদার, যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন বালী, ওয়ার্কার্স পার্টির উপজেলা সভাপতি ফারাহীন বালী, সাংবাদিক নিকুঞ্জ বালা পলাশ, আওয়ামীলীগ নেতা মশিউর রহমান, সাহাদাত উল ইসলাম, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোঃ সুমন, ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম প্রমূখ। সভায় প্রধান অতিথি বলেন, সকল ভেদাভেদ ভুলে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী ২০ অক্টোবর চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর খায়রুল বাশার লিটনকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহবান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD