মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
উজিরপুরে একই দিনে দুইজনের রহস্যজনক আত্মহত্যা

উজিরপুরে একই দিনে দুইজনের রহস্যজনক আত্মহত্যা

Sharing is caring!

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে একই দিনে দুইজনের রহস্যজনক আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামের মৃত সৈয়দ মাজেদ আলীর ছেলে সত্তর বছরের বৃদ্ধ সৈয়দ আঃ লতিফ ১২ অক্টোবর রাত ৯টার দিকে বিষপান করে আত্মহত্যা করে। পরে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত ডাক্তার তার মৃত্যু নিশ্চিত করেন। এ ছাড়াও হারতা ইউনিয়নের মধ্য জামবাড়ি গ্রামের গৌতম বিক্রম মন্ডলের স্ত্রী নিলীমা মন্ডল (২০) একই দিনে রাত ১০টায় প্রতিদিনের ন্যায় খাবার খেয়ে স্বামী-স্ত্রী একই বিছানায় ঘুমিয়ে পড়ে। রাত ১২টার দিকে বসতঘরের আড়ার সাথে পরিহিত কাপড় পেচানো ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন থানা পুলিশকে অবহিত করলে ঘটনাস্থল থেকে উজিরপুর মডেল থানার পুলিশ গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান জানান নিলীমা মন্ডলের আত্মহত্যার বিষয়টি সন্দেহজনক হওয়ায় তাকে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে নিহত সৈয়দ আঃ লতিফ বরিশাল হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় মৃত্যুবরণ করায় কোতয়ালী থানা পুলিশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। তবে স্থানীয়দের দাবী বৃদ্ধ সৈয়দ আঃ লতিফ তার পুত্রকে জমি লিখে দেয়ায় তার স্ত্রী ও কন্যারা ক্ষিপ্ত হওয়ার কারণে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD