বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
এরশাদের দেশে ফেরা নিয়ে ধোঁয়াশা

এরশাদের দেশে ফেরা নিয়ে ধোঁয়াশা

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচনের আগে হঠাৎ করেই সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যান জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এরপর তিনি কবে দেশে ফিরবেন সে বিষয় নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে।

জাতীয় পার্টির পক্ষ থেকে রবিবার জানানো হয় আজ সোমবার এরশাদ দেশে ফিরবেন। পরে জানা যায়, তিনি আজকে নয় আরো পরে ফিরবেন। বিষয়টি নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।

গতকাল রবিবার সন্ধ্যায় এক বিবৃতিতে তার উপ প্রেসসচিব খন্দকার দেলোয়ার জালালী এবং জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান জানিয়েছিলেন, সোমবার রাতে দেশে ফিরবেন এরশাদ। এর পরে এক বিবৃতিতে তিনি অবশ্য বলেন সোমবার দেশে ফিরছেন না তিনি। এ বিষয়ে তথ্য পরবর্তীতে জানানো হবে।

৮৮ বছর বয়সী এরশাদের শারীরিক অবস্থা নিয়েও জাতীয় পার্টির নেতাদের কেউও মুখ খুলছেন না। ফলে তিনি কবে দেশে ফিরতে পারেন সে সম্পর্কেও কোনো ধারণা নেই জাতীয় পার্টির কারো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD