রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
হৃদরোগের প্রাথমিক উপসর্গ

হৃদরোগের প্রাথমিক উপসর্গ

Sharing is caring!

আমাদের দেশে অনেক ব্যক্তিই হৃদরোগে ভুগছেন। বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা। কেউ উচ্চরক্তচাপজনিত হৃদরোগ, কেউবা ডায়াবেটিসজনিত হৃদরোগ কেউ হয়তোবা করোনারি আর্টারি ব্লকজনিত হৃদরোগ আবার কেউ কেউ রিং অথবা বাইপাস-পরবর্তী হৃদরোগে ভুগছেন। এসব ছাড়া আরও অনেক ধরনের হৃদরোগ যেমন- কার্ডিওমাইওপ্যাথি, হার্টের বাল্বের সমস্যা, থাইরয়েড হরমোনজনিত হৃদরোগ, মাতৃত্বকালীন হৃদরোগ, বাতব্যথা থেকে হৃদরোগ এবং হার্ট অ্যাটাক-পরবর্তী হৃদরোগ ইত্যাদি। আপনি যে ধরনের হৃদরোগেই ভোগেন না কেন সব ধরনের হৃদরোগের উপসর্গ প্রায় একই রকম, বিশেষ করে যখন রোগ পুরনো ও জটিল অবস্থায় পর্যবসিত হয়। চিকিৎসার মাধ্যমে হৃদরোগ একটা পর্যায় পর্যন্ত নিয়ন্ত্রণে রাখা সম্ভব। হৃদরোগ চিকিৎসার মূল লক্ষ্য হলো রোগীকে স্বাভাবিক জীবনযাপনে সক্ষমতা দান করা, রোগের উপসর্গ থেকে রোগীকে মুক্তিদান করা, রোগীর হাসপাতালে ভর্তির প্রয়োজনীয়তা হ্রাস করা এবং সর্বোপরিভাবে রোগীকে মৃত্যুর ঝুঁকি থেকে দূরে রাখা । আপনি যদি কোনো রূপ হৃদরোগে ভুগতে থাকেন তার মানে এই নয় যে, আপনি সামাজিক কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্ন থেকে ঘরে বসে বিশ্রামে থাকবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন। আমাদের সমাজে কিছু ভ্রান্ত ধারণা আছে যে, যে ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়েছেন তার কোনো ধরনের কাজকর্ম করা যাবে না, তাকে সব সময় বিশ্রামে থাকতে হবে এবং মাছ, মাংস, ডিম, দুধ জাতীয় সব ধরনের খাবার বর্জন করতে হবে। এ ধরনের সামাজিক ও পারিবারিক আচরণ রোগীকে শারীরিক ও মানসিকভাবে অনেকটা পঙ্গু করে ফেলে।

রোগী তার মানসিক শক্তি হারিয়ে ফেলে। অনেকে হার্ট অ্যাটাকের ভয়ে সব সময় খুব বেশি ভীতিকর অবস্থায় দিন কাটাতে থাকেন। এসব কিছুকে বর্তমান যুগের কুসংস্কার বলা যেতে পারে। বৈজ্ঞানিক ভিত্তি হলো, হৃদরোগীরা প্রায় স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন, তারাও সামাজিক সব ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন, যেমন চাকরি অথবা ব্যবসা দেখাশোনা করতে পারবেন, তারা প্রায় সব ধরনের খাদ্যবস্তু পরিমিত মাত্রায় খেতে পারবেন, তবে ু কিছু বিষয় এড়িয়ে চলতে হবে। যেমন- উত্তেজিত হওয়া, মানসিক ও শারীরিক চাপ সৃষ্টিকারী কাজকর্ম, বিশ্রাম গ্রহণ না করে দীর্ঘসময় ধরে একটানা কাজ করা ইত্যাদি। খাবারের মধ্যে চর্বি জাতীয় খাবার বিশেষ করে পশুর চর্বি বর্জন করতে হবে। চর্বিবিহীন গরু-ছাগলের মাংসও একটা নির্দিষ্ট মাত্রায় খাওয়া যাবে এবং খেতে হবে চর্বিবিহীন হাঁস-মুরগির মাংস। প্রায় সব ধরনের মাছ খেতে পারবেন। সপ্তাহে এক-দুইটা ডিম ও কেজিখানেক দুধও খাওয়া যাবে। শাকসবজি, ফলমূল প্রচুর পরিমাণে খেতে হবে। যারা হৃদরোগে ভুগছেন তাদের মধ্যে প্রায় সবাই কোনো না কোনো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধপত্র গ্রহণ করছেন, এটাই স্বাভাবিক। তাদের মধ্যে অনেককেই দেখা যায়, ওষুধপত্র গ্রহণ করার পরও হৃদরোগের বিভিন্ন উপসর্গে ভুগতে থাকে। এ ক্ষেত্রে বলা যায় যে, আপনার চিকিৎসা সঠিকমাত্রায় হচ্ছে না, এর জন্য আপনাকে আবার চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া প্রয়োজন। বিশেষ করে যদি আপনার ঘনঘন শ্বাসকষ্ট হতে থাকে, সামান্য চলাফেরা বা হাঁটাহাঁটিতে শ্বাসকষ্ট হয়, সিঁড়ি বেয়ে দু-তিন তলায় উঠতে গেলে আপনি প্রচণ্ডভাবে শ্বাসকষ্টে আক্রান্ত হন, অজু, গোসল ও নামাজ পড়তে গেলে শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছেন, টয়লেট করতে গেলে শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছেন, অনেকেই আবার পরিধেয় পোশাক পরিবর্তনের সময় শ্বাসকষ্টে আক্রান্ত হয়, আবার কেউ কেউ পেট ভরে খাওয়ার পর, বিছানায় গেলে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে পড়েন, কারও কারও রাতে ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হওয়ায় ঘুম ভেঙে যায়। এসব পরিস্থিতিতে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উত্তম।

ডা. এম শমশের আলী (কার্ডিওলজিস্ট) সিনিয়র কনসালটেন্ট (প্রা.),
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD