বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে ইয়াবাসহ তিন মাদককারবারি আটক

বরিশালে ইয়াবাসহ তিন মাদককারবারি আটক

Sharing is caring!

বরিশালে ইয়াবাসহ তিন মাদককারবারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

শনিবার (৩০ আগস্ট) দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম শামীম।

তিনি জানান, শনিবার সন্ধ্যায় বরিশাল মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. মনজুর রহমানের দিক নির্দেশনায় পরিদর্শক আ. হালিম খন্দকার ও উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেনসহ পুলিশের একটি দল নগরের সদর রোডে অভিযান চালায়। এ সময় সদর রোডের হোটেল আলী ইন্টারন্যাশনালের তৃতীয় তলার ৩১৩ নম্বর কক্ষে তল্লাশি চালিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটনের কোতোয়ালি থানাধীন আগ্রাবাদ এলাকার নাছিমা আক্তার নদী (৪০) ও বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন রোগধন এলাকার মো. শামীম খাঁনকে (২৬) সাতশ’ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এছাড়া অপর অভিযানে সহকারী পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম শামীমের নেতৃত্বে পুলিশের একটি দল নগরের ২৫ নম্বর ওয়ার্ডের রুপাতলী এলাকায় অভিযান চালায়। এ সময় ফিহা স্টোর নামে একটি চায়ের দোকানের সামনে থেকে মাদককারবারি মো. তারেক হাওলাদার ওরফে সানিকে (২৬) ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক তারেক হাওলাদার ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি এলাকার মো. হান্নান হাওলাদারের ছেলে বলেও জানান সহকারী পুলিশ কমিশনার রবিউল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD