সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব
যেসব ভক্তদের মন ভেঙেছে, তাঁদের জন্য…

যেসব ভক্তদের মন ভেঙেছে, তাঁদের জন্য…

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: আগামী ফেব্রুয়ারির শুরুতেই বিয়ে করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। ক’দিন আগে গণমাধ্যমে এমন খবর প্রকাশ হয়। কিন্তু সেসব ছাপিয়ে এবার বিয়ের খবর পাওয়া গেল। পাত্রের নাম হারুন অর রশিদ অপু। শবনম ফারিয়া বিষয়টি নিজেই কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।

শবনম ফারিয়ার বিয়ের খবরে ভক্তদের মন ভাঙছে। এমন খবর সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফরমে। নেটিজেনরা ভাঙা মন নিয়ে হা হুতাশ করে সোশ্যাল মিডিয়ায় লিখছেন। এমন খবর অভিনেত্রীর কানে যে যায়নি তা নয়। ভক্তদের সান্তনা দিয়েছেন দেবী চলচ্চিত্রের নীলু। 

গতকাল রাতে শবনম ফারিয়া নিজের ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন, ‘যারা স্টেটাস দিচ্ছে আমি তাদের মন ভেঙেছি কিংবা আমার বিয়ের সংবাদ মেনে নিতে পারছে না, তাদের আমি ইনবক্সে আমার মেকআপ ছাড়া ছবি পাঠাবো। 
আশা করি আর কোন আফসোস থাকবে না…’

জানা গেছে, শবনম ফারিয়ার বিয়ের অনুষ্ঠান হবে ফেব্রুয়ারি মাসের ১ তারিখে। ২৬ জানুয়ারি হবে মেহেদি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিয়ের অনুষ্ঠান কোথায় হচ্ছে এই প্রশ্নের জবাবে ফারিয়া বলেন, ‘আপাতত সেটা বলতে চাচ্ছি না ভাইয়া। অন্তত সংবাদে ছাপানোর জন্য আপাতত লোকেশন বলছি না। বার সেই যথা নিয়মেই বাকি প্রোগ্রামগুলো হবে। আর আমাদের জন্য দোয়া করবেন, সবাইকে দোয়া করতে বলবেন।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD