শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
মঠবাড়িয়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

মঠবাড়িয়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

Sharing is caring!

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. নাঈম হোসেন (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার সাপলেজা ইউনিয়নের চরকগাছিয়া আবাসন এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে  ওই রাতেই উপজেলার সাপলেজা বাজার থেকে বখাটে নাঈমকে আটক করে পুলিশ।

নাঈম নারায়ণগঞ্জ জেলার চাষাড়া এলাকার মৃত্যু ইব্রাহিম মিয়ার ছেলে। সে ওই আবাসনের বাসিন্দা তার মামা আব্দুল হক মোল্লার ঘরে বেড়াতে এসেছিল।

শিশুটির দিনমজুর বাবা জানান, রাত ৯টার দিকে তার মেয়ে আবাসনে   তাদের ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিল। এ সময় পাশের ঘরে নারায়ণগঞ্জ থেকে বেড়াতে আসা নাঈম চকলেট দেওয়ার কথা বলে মেয়ের হাত ধরে ঘরের পাশের বাথরুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে বাথরুম থেকে মেয়েকে উদ্ধার করে। পরে বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ বখাটে নাঈমকে আটক করে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ মো. মাসুদুজ্জামান জানান, শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগের খবর পেয়েই পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD