বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
টাঙ্গাইলে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

টাঙ্গাইলে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

Sharing is caring!

টাঙ্গাইলে শাবনুর আক্তার খাদিজা (২০) নামে সদ্য বিবাহিতা স্ত্রীকে হত্যার অভিযোগে আব্দুল খালেক (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।শনিবার (২২ আগস্ট) ভোরে তাকে আটক করা হয়।
এর আগে শুক্রবার (২১ আগস্ট) রাতে শহরের সাহাপাড়ার ভাড়া বাসা থেকে শাবনুরের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, শাবনুর দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের চিনাখোলা গ্রামের জাকির হোসেনের মেয়ে। শাবনুরের স্বামী আব্দুল খালেক শহরের কাগমারা এলাকার আবু সাঈদের ছেলে। পেশায় তিনি গাড়িচালক। এক সপ্তাহ আগে তারা গোপনে বিয়ে করে সাহাপাড়ায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। শাবনুর তার দ্বিতীয় স্ত্রী।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন  জানান, শুক্রবার (২১ আগস্ট) দুপুরের দিকে খালেক তার সাহাপাড়ার ভাড়া বাসার ঘর বন্ধ করে বাইরে চলে যান। এসময় পাশের ভাড়াটিয়াকে জানান, তার স্ত্রী ঘুমাচ্ছে তিনি জরুরি কাজে বাইরে যাচ্ছেন। সারাদিন যাওয়ার পর আশপাশের মানুষের সন্দেহ হয়। তারা স্থানীয় পৌর কাউন্সিলর ও পুলিশকে ঘটনা জানান। পরে কাউন্সিলরের উপস্থিতিতে পুলিশ রাত ১০টার দিকে শাবনুরের মরদেহ উদ্ধার করে।

শনিবার ভোরে সদর উপজেলার করটিয়া থেকে আব্দুল খালেককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শ্বাসরোধ করে দ্বিতীয় স্ত্রী শাবনুরকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।

ওসি আরো জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত শাবনুরের বাবা জাকির হোসেন বাদী হয়ে আব্দুল খালেককে আসামি করে থানায় মামলা করেছেন।

শাবনুরের বাবা জাকির হোসেন জানান, গত সপ্তাহে শাবনুর গাজীপুরে গার্মেন্টসে চাকরি করবে বলে বাড়ি থেকে বের হয়। শাবনুর বিয়ে করেছে কিনা তারা জানেন না।

অপরদিকে আব্দুল খালেকের মা জানান, গত সোমবার (১৭ আগস্ট) সে (খালেক) বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তার মোবাইল ফোনও বন্ধ ছিল। বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। বাড়িতে খালেকের আরেক স্ত্রী রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD