রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
সাকিবের কাছে এর চেয়ে বেশি চাওয়ার নেই কোচের

সাকিবের কাছে এর চেয়ে বেশি চাওয়ার নেই কোচের

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: অল-রাউন্ড নৈপূণ্য দিয়ে অনেক আগেই তিনি হয়ে গেছেন বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয়। শিশির ভেজা বল গ্রিপ করাই কঠিন। জায়গা মতো পিচ করানোও তাই সহজ নয়। ভেজা বল টার্ন করে না। বরং সুন্দরভাবে ব্যাটে চলে আসে। কিন্তু বোলার যখন সাকিব আল হাসান, তখন এসব থিওরি উল্টে যায়। যার প্রমাণ বৃহস্পতিবারের ম্যাচ। ওই ম্যাচে ব্যাট-বলে যে নৈপূণ্য দেখিয়েছেন সাকিব, তার চেয়ে বেশি কিছু চাওয়ার নেই স্পিন কোচ সুনীল যোশীর।

ভারতীয় সাবেক এই স্পিন তারকা বলেছেন, ‘সাকিব অসাধারণ এক পারফরমার। আমরা সবাই জানি সে কতটা প্রতিভাবান। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই সেরাদের একজন সে। শুধু টি-টোয়েন্টি নয়, টেস্ট হোক বা ওয়ানডে, সে দারুণ। একটি টি-টোয়েন্টি ম্যাচে ২০ রানে ৫ উইকেট নিয়েছে। ওর কাছ থেকে স্পিন কোচ হিসেবে এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই আমার। যোগ্য হিসেবেই সে তিন সংস্করণে ৫ উইকেট নিয়েছে; যে ক্লাবে আছেন বিশ্বের মাত্র ৮ বোলার!’

উল্লেখ্য, গতকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ২১ বলে ৪৩ করা মাহমুদউল্লাহর সঙ্গে ৯১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে সাকিব খেলেন ২৬ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস। এরপর ক্যারিবীয় ব্যাটসম্যানরা যখন তাণ্ডব চালিয়ে যাচ্ছিল, ঠিক তখনই মাত্র ২০ রানে ৫ উইকেট তুলে নিয়ে দলকে ৩৬ রানে জিতিয়ে মাঠ ছাড়েন সাকিব। আগামীকাল সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল। মিরপুর শের-ই-বাংলায় ম্যাচটি শুরু হবে বিকাল ৫টায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD