শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে
ফের বিয়ে করবেন পুতিন

ফের বিয়ে করবেন পুতিন

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবার বিয়ে করতে পারেন বলে আভাস দিয়েছেন। তবে কাকে বিয়ে করবেন, তা পরিষ্কার করেননি।

রয়টার্সের খবরে জানানো হয়, বৈদেশিক সম্পর্ক এবং দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে বার্ষিক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের উত্তরে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এ কথা বলেন পুতিন। ৬৬ বছর বয়সী পুতিন নিজের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে কঠোর গোপনীয়তা বজায় রাখেন।

কিন্তু বিয়ে নিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তর হাসিমুখেই দেন পুতিন। বলেন, একজন সম্মানীয় ব্যক্তি হিসেবে আমি আবার বিয়ে করব।

১৯৮৩ সালে লুদমিলা পুতিনাকে বিয়ে করেন রুশ প্রেসিডেন্ট। ২০১৩ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। পুতিন ও লুদমিলার দুই মেয়ে। তাঁরা হলেন, ক্যাটরিনা ও মারিয়া। দুজনের বয়সই ৩০ বছরের কাছাকাছি। ক্যাটরিনা ও মারিয়া কেউই রাজনীতির সঙ্গে যুক্ত নন। তাঁদের অবশ্য বাবার মতো এত নামডাক নেই।

লুদমিলার সঙ্গে বিচ্ছেদের পর থেকে পুতিনের ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুজব ছড়িয়েছে। রাশিয়ার একটি পত্রিকার খবর বলছে, অলিম্পিকের সাবেক শরীরকলাবিদ অ্যালিনা কাবেভার সঙ্গে পুতিনের সম্পর্ক রয়েছে। তবে পুতিন এই খবর উড়িয়ে দিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD