রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
রাজধানীতে পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু

রাজধানীতে পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স :রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় শাহবুদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি ও কামরাঙ্গীরচরে শোকেসের গ্লাস ভেঙে আয়ান (দেড় বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শুক্রবার (১৪ আগস্ট) যাত্রাবাড়ি থানার ডিউটি অফিসার (এসআই) মো. সানোয়ার হোসেন জানান, শাহবুদ্দিন একটি মানিব্যাগের কারখানায় কাজ করেন। তার বাবার নাম হামেদ বেপারি। বাড়ি শরীয়তপুরের নড়িয়ায়। কদমতলী তুষারধারা বাইতুল আমান মসজিদের পাশে থাকতেন তিনি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিনগত রাত পৌনে ১১টার দিকে মাতুয়াইল মাদ্রাসা রোডের মাথায় সড়ক পার হবার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে নিহত আয়ানের বাবার বন্ধু মাসুম জমাদ্দার জানান, আয়ানের বাবার নাম সোহাগ সরদার। একমাত্র ছেলে ও স্ত্রী নিয়ে কামরাঙ্গীরচর আলী নগর বাজার এলাকায় থাকতেন। বৃহস্পতিবার দিনগত রাত ১১টার দিকে বাসার ভেতরেই খেলার সময় শোকেসের গ্লাসের উপর পরে যায় সে। এতে তার পিঠে ঢুকে যায় গ্লাস। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD