বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
বরিশালে আবাসিক হোটেলে মাদ্রাসাছাত্রকে বলৎকার, যুবক গ্রেপ্তার

বরিশালে আবাসিক হোটেলে মাদ্রাসাছাত্রকে বলৎকার, যুবক গ্রেপ্তার

Sharing is caring!

বরিশাল নগরী পোর্টরোড এলাকার একটি আবাসিক হোটেলে এক মাদ্রাসাছাত্র বলাৎকারের শিকার হয়েছে। ১৬ বছর বয়সি কিশোরকে শিকদার আবাসিক হোটেলে আটকে রিয়াজুল ইসলাম জসিম (৩২) নামের এক যুবক তাকে বলৎকার করে। গত ৮ আগস্ট রাতের এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশ। বলৎকারের শিকার কিশোর পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাই মহল মাদ্রাসার হাফিজি বিভাগের শিক্ষার্থী। এই ঘটনায় শিক্ষার্থীর চাচাতো ভাই বাদী হয়ে সোমবার (১০ আগস্ট) কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। অবশ্য এর আগেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার কাঠালতলা গ্রামের যুবক জসিমকে গ্রেপ্তার করে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট সন্ধ্যায় ওই মাদ্রাসাছাত্র কিশোর বাবা-মা’কে না জানিয়ে লঞ্চযোগে ঢাকার সদর সদরঘাট পৌঁছে। একদিন পর ৭ আগস্ট সদরঘাটে রিয়াজের সাথে ওই মাদ্রাসা শিক্ষার্থীর পরিচয় ঘটে। এবং তাকে ভালো বেতনে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে রিয়াজ একদিন বাদে ৮ আগস্ট বরিশালে নিয়ে আসে। এবং লঞ্চযোগে বরিশালে এসে নগরীর পোর্টরোডের হোটেল সিকদারের একটি কক্ষ ভাড়া নেয়। সেখানে রাতভর রিয়াজ মাদ্রাসাছাত্রকে বলাৎকার করে এবং পরে হোটেলের কক্ষে রেখে বাইরে থেকে তালা দিয়ে ওই শিক্ষার্থীর বাড়িতে মুঠোফোনে খবর দেয় রিয়াজ।
পুলিশ জানায়, বাড়ি থেকে স্বজনেরা বরিশাল নগরীতে এসে ওই হোটেলে গিয়ে শিক্ষার্থীকে উদ্ধার এবং ওই হোটেল থেকেই রিয়াজকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এই বিষয়ে সোমবার সন্ধ্যায় বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, এ ঘটনায় নির্যাতনের শিকার মাদ্রাসাছাত্রের চাচাতো ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রিয়াজের বিরুদ্ধে অভিযোগ করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রিয়াজকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD