সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত
হাতিয়ায় স্বাস্থ্যকর্মী নিয়োগের নামে প্রতারণা, আটক ১

হাতিয়ায় স্বাস্থ্যকর্মী নিয়োগের নামে প্রতারণা, আটক ১

Sharing is caring!

অিনলাইন ডেক্স :নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় সুস্বাস্থ্য নিশ্চিতকরণ প্রকল্পের অধীনে স্বাস্থ্য কর্মী নিয়োগের নামে প্রতারণার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

আটককৃত, নিজাম উদ্দিন (৪৫) হাতিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের মাকছুদুর রহমানের ছেলে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকালের দিকে হাতিয়া নিউ মার্কেট সংলগ্ন হাজী মাইন উদ্দিন ম্যানশন থেকে তাকে আটক করে পুলিশ।

জানা যায়, দীর্ঘদিন থেকে এ প্রতারক চক্র হাতিয়া উপজেলা সদরে একটি অফিস নিয়ে তাদের অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতোমধ্যে তারা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ডিএমসিসিএলএর অর্থায়নে এমএমসি বাস্তবায়নাধীন সুস্বাস্থ্য নিশ্চিতকরণ প্রকল্পের অধীনে ৫টি পদে প্রায় ৬’শ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরবর্তীতে আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে কথিত যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ পত্র প্রদান করে। নিয়োগপত্র গ্রহণ করার সময় প্রার্থীদের কাছ থেকে জামানত হিসাবে জনপ্রতি ২ হাজার ৫শ টাকা আদায় করে।

এ বিষয়ে অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৃহস্পতিবার বিকালে ওই কার্যালয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় প্রতারক নিজাম উদ্দিনকে আটক করে হাতিয়া থানায় সোপর্দ করা হয়।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, আটক প্রতারক স্থানীয় লোকজনকে প্রতারণার মাধ্যমে নিয়োগ দিয়ে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। ইতোপূর্বে তাকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছিল। কিন্তু প্রতারক চক্র তাদের অবৈধ কার্যক্রম অব্যাহত রাখায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় হাতিয়া থানায় একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD