সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত
ছোট ভাইয়ের কোপে বড় ভাই খুন

ছোট ভাইয়ের কোপে বড় ভাই খুন

Sharing is caring!

অনলাইন ডেক্স :দিনাজপুর সদরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের নিয়ে ছোট ভাইয়ের হাতে বড় ভাইকে হত্যার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে দিনাজপুর সদরের পুলহাট হামজাপুর গ্রামের এই ঘটনা ঘটে ।

নিহতের নাম আব্দুস সালাম (৫৩)। তিনি দিনাজপুর সদর উপজেলার পুলহাট হামজাপুর গ্রামের মৃত: বদু মোহাম্মদের ছেলে ।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার দিন রাতে ৫ বোন ও ৪ ভাই তাদের পিতার অবর্তমানে জমিজমা ভাগ ভাটোয়ারা নিয়ে বৈঠক বসে। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় কে কি পরিমান জমি পাবে। বৈঠক চলাকালে ছোট ছেলে ফরিদুল ইসলাম উত্তেজিত হয়ে বোনদের মারধর করে এবং বড় হাসুয়া নিয়ে ভাইদের কোপাতে যায়। পরে বৈঠক শেষ না করেই ভয়ে সবাই পালিয়ে যায়। আজ বৃহস্পতিবার সকালে বড়ভাই আব্দুস সালাম গরুর গোবর ফেলার জন্য বাড়ি থেকে বের হলে ছোট ভাই ফরিদুল ইসলাম সেই বড় হাসুয়া নিয়ে তাকে এলোপাথারিভাবে কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোজাফ্ফর হোসেন ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা নিশ্চিত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD