বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
পটুয়াখালীতে র‌্যাবের হাতে অস্ত্রসহ চার কিশোর গ্যাং সদস্য আটক

পটুয়াখালীতে র‌্যাবের হাতে অস্ত্রসহ চার কিশোর গ্যাং সদস্য আটক

Sharing is caring!

পটুয়াখালীতে গত ২২ জুলাই প্রকাশ্যে এনামুল হক মুন্না (২২) ও নিবির দাস গুপ্ত (২২)নামে দুই কলেজ ছাত্রকে কুপিয়ে মারাত্মক জখম করার ঘটনায় চার কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে র‌্যাব সদস্যরা।

রোববার মধ্য রাতে বরিশালের বিভিন্ন স্থান থেকে পলাতক অবস্থায় তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছে পটুয়াখালী র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার ইফতেখারুজ্জামান।

অভিযান পরিচালনাকালে হামলার ঘটনায় ব্যবহৃত বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করে র‌্যাব।

আটককৃতরা হলেন-পটুয়াখালী শহরের সদর রোড এলাকার মশিউর রহমান কিসলুর ছেলে সিফাত(২২) শিমুলবাগ এলাকার সাজু সিকদারের ছেলে আরমান(২২),সবুজবাগ এলাকার খলিলুর রহমানের ছেলে রিজন(২২) ও চকবাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সাইদুর রহমান(২২)।

র‌্যাব জানায়-২২ জুলাই হামলার ঘটনা নিয়ে গনমাধ্যমে চিত্রসহ একটি প্রতিবেদন হলে উধ্বর্তন কর্তৃপক্ষ ও পটুয়াখালী র‌্যাব ৮‘র নজরে আসে। এদিকে হামলার ঘটনার পর চক্রটি আত্মগোপনে চলে যায় তারা। হামলার ঘটনা ভাইরাল হলে দফায় দফায় অভিযান চালিয়ে তাদের পাওয়া যায়নি। পরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চক্রটি বরিশালে আত্মগোপনে রয়েছে।

এরই ধারাবাহিকতায় রোববার গভীর রাতে সিফাত,আরমান, ও রিজনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যানুযায়ী সাইদুর রহমানকে আটক করা হয়। এসময় সাইদুর রহমানের বাসা থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD