বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
নির্বাচন যেন পণ্ড না হয়-সিইসি

নির্বাচন যেন পণ্ড না হয়-সিইসি

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: সঠিক ব্যক্তির কাছে সঠিক দায়িত্ব দেওয়ার মাধ্যমে সঠিক ফলাফল ঘোষণার তাগিদ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা কর্মকর্তাদের বলেছেন, নির্বাচন যেন পণ্ড না হয়।

নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস), ক্যানডিডেট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) এবং রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আরএমএস) প্রশিক্ষণে বুধবার (১৯ ডিসেম্বর) প্রধান অতিথির বক্তব্যে সিইসি একথা বলেন। 

সিইসি বলেন, সুন্দরভাবে প্রশিক্ষণ করে মাঠে গিয়ে সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে আপনাদের তা প্রমাণ করতে হবে। সঠিক ফলাফল ঘোষণা করে সঠিক ব্যক্তির কাছে, সঠিক দায়িত্ব পৌঁছে যায় এবং সঠিকভাবে দেশ যেনো পরিচালিত হয়, সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। 

কেএম নূরুল হুদা আরো বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভুল করলে সমস্ত নির্বাচন ব্যবস্থা ভুল হবে না। এতে সামান্য ক্ষতিগ্রস্ত হবে। যা সংশোধন করা যাবে। কিন্তু আপনার সামস্য ভুলের কারণে ব্যাপক অরাজক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই এ ব্যাপারে সচেতন থাকতে হবে। 

তিনি বলেন, ফলাফল গণনাকারীদের একটু ভুলে নির্বাচন যেন পণ্ড না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। নির্বাচনে টেকনিক্যাল পারসনের জায়গা খুব গুরুত্বপূর্ণ। কারণ সারাদেশের ফলাফল সফটওয়্যারের মাধ্যমে আসে। সামান্য সংখ্যার ভুল হলে নির্বাচনের ফলাফল উল্টে যেতে পারে। রান্নার সময় যেমন খাবারে লবণ না দিলে স্বাদ হয় না, ঠিক তেমনি সামান্য সংখ্যার ভুলে ফলাফল ওলটপালট হয়ে যায়। আপনাদের দক্ষতা, মেধা আগ্রহ দিয়ে নির্বাচন সুষ্ঠু করতে হবে। 

তিনি বলেন, প্রত্যেক জায়গায় নির্বাচনের আমেজ স্বতঃস্ফূর্ত পরিবেশ, মানুষের মধ্যে নির্বাচনের আগ্রহ, চিন্তা, পরিকল্পনা, এগুলো দেখে আমরা অভিভূত হই। সুতরাং, মানুষের সেই আগ্রহ ও আস্থার জায়গা যেনো আমাদের কারো ভুলের কারণে ব্যাহত না হয় সেটা লক্ষ্য রাখতে হবে।  

অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ, ইটিআইয়ের মহাপরিচালক মোস্তফা ফারুক, পরিচালক ফরহাদ হোসেন, বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD