মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বাসের ধাক্কায় প্রাণ গেলো স্বাস্থ্যকর্মীর

বাসের ধাক্কায় প্রাণ গেলো স্বাস্থ্যকর্মীর

Sharing is caring!

অনলাইন ডেক্স:রাজশাহীতে বাসের ধাক্কায় শুভেচ্ছা (২৭) নামে একজন স্বাস্থ্যকর্মীর (নার্স) মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী ও সন্তান গুরুতর আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেলে মহানগরীর ভদ্রায় থাকা রাজশাহী রেশম কারখানার বিপরীত পাশের সড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। তারা সবাই মোটরসাইকেলে ছিলেন।

মহানগরীর তেরোখাদিয়া পশ্চিমপাড়া এলাকার অধিবাসী শুভেচ্ছা পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স। তার স্বামী সবুজ হোসেন বেসরকারি ক্লিনিকের কর্মরত আছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, বিকেলে রাজশাহী শহর থেকে মোটরসাইকেলে করে সবুজ, তার স্ত্রী শুভেচ্ছা এবং ছোট সন্তান পুঠিয়া যাচ্ছিলেন।

তারা মহানগরীর ভদ্রায় রেশম কারখানার মূল ফটকের বিপরীত সড়কে পৌঁছালে একটি বাস তাদের মোটরসাইকলকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই শুভেচ্ছার মৃত্যু হয়। আর এ ঘটনায়  গুরুতর আহত হন তার স্বামী-সন্তান।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরে খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD