বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
বরিশালে চুরি হওয়া মামলায় চোরাই মোবাইল সহ ৩ আসামী গ্রেফতার

বরিশালে চুরি হওয়া মামলায় চোরাই মোবাইল সহ ৩ আসামী গ্রেফতার

Sharing is caring!

বরিশালে চোরাই মোবাইল সহ ৩ আসামীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

আটককৃতরা হলো- মো: মারুফ (৩৫, মো: আনোয়ার হাওলাদার (৪০) ও রঞ্জিৎ হালদার (২৭)।

মঙ্গলবার বেলা ১২টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ১৪ জুন গভীর রাতে বরিশালের এয়ারপোর্ট থানার পূর্ব রহমতপুর এলাকার বাসিন্দা কাজী নুরুল ইসলামের ঘরের সিধঁ কেটে অজ্ঞাত নামা চোরেরা মোবাইল ফোন, স্বর্নালংকার এবং নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। যার প্রেক্ষিতে তিনি ১৫ জুন এয়ারপোর্ট থানায় একটি চুরির মামলা দায়ের করেন, মামলা নং ১০। মামলা রুজুর পরে উপ-পুলিশ কমিশনার (উত্তর) খাইরুল আলমের নির্দেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) জাকারিয়া রহমান জিকুর নের্তৃত্বে এস আই সাইদুর রহমান ও এস আই রায়হান তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার ১৩ জুলাই রাতে অভিযান চালিয়ে তিন চোরকে গ্রেফতার করেন।

এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম জানান, চুরি হওয়া বাকি মালামাল উদ্ধারের চেস্টা অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে এবং মামলার প্রধান আসামী মোঃ মারুফ চুরির অপরাধ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD