শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু

চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স:জ্বর, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গে চাঁদপুরে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিন জনসহ নয় জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৮০ জন।

বৃহস্পতিবার (১১ জুন) দিনগত রাত থেকে শুক্রবার (১২ জুন) দুপুর পর্যন্ত এই নয়জন মারা যান।

করোনা উপসর্গ নিয়ে মৃতদের মধ্যে চাঁদপুর সদরে চার, হাজীগঞ্জে তিন, ফরিদগঞ্জে এক ও মতলব (উত্তর) উপজেলার একজন রয়েছেন।

জানা যায়, শুক্রবার সকালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে কৃষি কর্মকর্তা ও  মুক্তিযোদ্ধাসহ তিন জনের মৃত্যু হয়। মৃতরা হলেন- ফরিদগঞ্জের দিবাকর (৫০), চাঁদপুর শহরের দক্ষিণ গুনরাজদী এলাকার মুক্তিযোদ্ধা রুহুল আমিন (৬৭) ও জেলা শহরের গুয়াখোলার বাসিন্দা জয়দল চোকদার (৬৩)।

চাঁদপুর সদর হাসপাতাল সূত্র জানায়, উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই তিনজন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন। এদের মধ্যে মুক্তিযোদ্ধা রুহুল আমিন ও জয়দল চোকদার বৃহস্পতিবার (১১) দিনগত রাতে ভর্তি হন। শুক্রবার সকালে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বৃহস্পতিবার রাতে করোনা উপসর্গ নিয়ে মারা যান চাঁদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোফাজ্জল হোসেন পাটওয়ারী (৮০)।

চাঁদপুর সদর উপজেলার ৭ নম্বর তরপুরচণ্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদ কাজী ঢাকার একটি হাসপাতালে শুক্রবার মারা যান। তিনি বার্ধক্যজনিত সমস্যাসহ করোনার উপসর্গ নিয়ে ঢাকা গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

হাজীগঞ্জে মৃত তিনজন হলেন- আব্দুল মোমেন (৫৮), মো. আবুল বাশার (৭৫) ও মরিয়ম বেগম (৫৫)।

এদের মধ্যে উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের বাউড়া সর্দারবাড়ির বাসিন্দা আব্দুল মোমেন বৃহস্পতিবার দিনগত রাতে আলীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গ নিয়ে মারা যান।

হাজীগঞ্জে গত ৫ জুন করোনা উপসর্গে মারা যাওয়া বিএনপি নেতা আবদুল আউয়ালের বাবা মো. আবুল বাসার ১২ জুন সকালে মারা যান। ছেলে আবদুল আউয়ালের মৃত্যুর পর তার বাবার জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

উপজেলার ৪ নম্বর কালচো দক্ষিণ ইউনিয়নের মাড়ামুড়া গ্রামের মরিয়ম বেগম নামে এক নারী করোনা উপসর্গে শুক্রবার দুপুরে মারা যান। তিনি ওই বাড়ির মৃত মোহাম্মদ উল্লাহ স্ত্রী।

মতলব (উত্তর) উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের কাতারিকান্দি গ্রামে করোনা উপসর্গে শুক্রবার সকালে মো. জামান নামে এক কিশোরের মৃত্যু হয়। সে ওই গ্রামের আমির হোসেনের ছেলে। জামান ১১ জুন ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে। উপজেলা স্বাস্থ্য বিভাগ মৃতের নমুনা সংগ্রহ করেছে।

চাঁদপুরের সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ জানান, শুক্রবার পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে জেলায় মোট ৮০ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে মৃত্যুর পর নমুনা পরীক্ষায় ২৯ জনের প্রতিবেদন পজিটিভ শনাক্ত হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD